শিরোনামঃ-

» ১০নং কামাল বাজার ইউনিয়ন বিএনপির সদস্য সংগ্রহ অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রকাশিত: ১৩. আগস্ট. ২০১৭ | রবিবার

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টারঃ সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ বলেছেন- বিএনপিকে নিয়ে যতই ষড়যন্ত্র হোক না কেন গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় বিএনপির আদর্শিক সংগ্রাম অব্যাহত থাকবে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তাদের সকল ষড়যন্ত্র বানচাল করে দেয়া হবে।

Manual6 Ad Code

তিনি বলেন- জাতির ক্রান্তিলগ্নে আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আহ্বানে দেশপ্রেমিক জনতা ঐক্যবদ্ধ রয়েছে। আওয়ামী দুঃশাসন থেকে মুক্তি পেতে গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে দলে দলে মানুষ বিএনপির পতাকা তলে সমবেত হচ্ছে।

Manual2 Ad Code

তিনি শনিবার (১২ আগস্ট) বিএনপি কেন্দ্র ঘোষিত দেশব্যাপী নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন অভিযান কর্মসূচির অংশ হিসেবে ১০নং কামাল বাজার ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ মান্নানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি হাজী সাহাব উদ্দিন, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ।

Manual5 Ad Code

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল লতিফ খান, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আমিরুল ইসলাম সায়েক, গুলজার আহমদ, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আজাদ মিয়া, মুহিব মিয়া, এনামূল হক মাক্কু, নিজাম মিয়া, আব্দুল ওহাব, মকন মিয়া, কবির মিয়া, বিএনপি নেতা আবুল কালাম, হাজী চান মিয়া, আব্দুল বাছিত, সাজ্জাদ মিয়া, আব্দুল কালাম, ইউসুফ মিয়া, মোবারক হোসেন, আমির মিয়া, লিলু মিয়া, হিরণ মিয়া, আনছার মিয়া, সাহেদ আহমদ, নানু মিয়া, তজম্মুল আলী, আং করিম, মো. তাজ উদ্দিন, মো. শরিফ আহমদ, মো. আসব আলী, যুবদল নেতা দিলোয়ার আহমদ, সুমন আহমদ বিপ্লব, আ. মহিম, কবির আহমদ, আলাউদ্দিন, হিরণ মিয়া, আবুল মিয়া, তজমূল আলী, আমিনুর রহমান, শামীম আহমদ, তৈমুস আলী, অজু মিয়া, ছায়াদ মিয়া, ছাত্রদল নেতা মাছুম পারভেজ, মিজান আহমদ, সৈয়দ সাইফুর রহমান, সামসুদ্দিন শুভ, অলিউর রহমান ফেরদৌস, আলী আহমদ জুয়েল, সুরমান আহমদ, ইমরুল হোসেন রানা, জুনেদ আহমদ, শাহ জাহান আহমদ অভি, কুতুব সরকার, জিলমান আহমদ, মোস্তাক আহমদ, সাইফুল ইসলাম, তারেক আহমদ, নোমান আহমদ, ইকরাম আহমদ, সেলিম কিবরিয়া, নোমান আহমদ, মুনসুর আহমদ, সালেহ আহমদ প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৫০ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30