শিরোনামঃ-

» আহত ছাত্রলীগ কর্মী আসিফের শয্যাপাশে সাবেক মেয়র কামরান

প্রকাশিত: ০৮. আগস্ট. ২০১৭ | মঙ্গলবার

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টারঃ সিলেট নগরীর সোবহানিঘাট জালালাবাদ কলেজের সম্মুখে শিবিরের হামলায় গুরুতর আহত আবুল কালাম আসিফকে দেখতে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে যান বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামীলীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান।

মঙ্গলবার (৮ আগস্ট) হাসপাতালে আসিফের শয্যাপাশে থেকে তাঁর চিকিৎসার খোঁজখবর নেন তিনি।

Manual1 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন- মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল খালিক, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক তফন মিত্র, সালাহ উদ্দিন বক্স সালাই, সুহেল আহমদ সাহেল সহ ছাত্রলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ।

Manual6 Ad Code

বদর উদ্দিন আহমদ কামরান বলেন- স্বাধীনতা বিরোধী জামায়াত-শিবির চক্র আবারও সক্রিয় হয়ে উঠেছে। শোকের মাস আগস্টে আবারো সন্ত্রাসী হামলার পরিকল্পনা ও চক্রান্ত করছে।

Manual4 Ad Code

ছাত্রলীগ নেতাকর্মীদের উপর হামলার জন্য জামায়াত-শিবিরের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তাদের মদদ দাতাদেরও শাস্তির আওতায় নিয়ে আসা হবে।

Manual3 Ad Code

তিনি ছাত্রলীগ কর্মী শাহীন আহমদ ও আবুল কালাম আসিফের দ্রুত সুস্থতা কামনা করেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৬০ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30