শিরোনামঃ-

» ছেলের সঙ্গে লন্ডনের একটি শপিংমলে বেগম খালেদা জিয়া

প্রকাশিত: ০৬. আগস্ট. ২০১৭ | রবিবার

Manual1 Ad Code

আন্তর্জাতিক ডেস্কঃ লন্ডনে যাওয়ার পর ছেলের সঙ্গে শপিংমলে গিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গত ১৫ জুলাই চিকিৎসার উদ্দেশে তিনি লন্ডনে যাওয়ার পর এতদিন সম্পূর্ণ বিশ্রামে ছিলেন।

Manual3 Ad Code

প্রায় ৩ সপ্তাহ পর বাংলাদেশ স্থানীয় সময় শুক্রবার (৪ আগস্ট) দিবাগত রাতে বড় ছেলে তারেক রহমান এবং পুত্রবধূ জোবায়দা রহমানের সঙ্গে শপিংমলে যান তিনি।

Manual6 Ad Code

শনিবার (৫ আগস্ট) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।

Manual4 Ad Code

সেই ছবিতে দেখা যায়, শপিংমলে তারেক রহমান একটি পণ্যের বিষয়ে মা’কে কিছু একটা বলছেন। খালেদা জিয়াও সেই পণ্যটি বেশ গুরুত্ব সহকারে দেখছেন। আর তাদের পাশেই দাঁড়িয়ে পণ্যটি দেখছেন তারেকের স্ত্রী জোবায়দা রহমানও।

বিএনপি নেতারা জানান, লন্ডন যাওয়ার পর থেকে বেশির ভাগ সময় তারেক রহমানের বাসায় অবস্থান করছেন খালেদা জিয়া।

Manual6 Ad Code

সূত্রমতে, লন্ডনে অবস্থানকালে খালেদা জিয়া কোন সমাবেশে অংশ না নিলেও ফাঁকে ফাঁকে ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা নিয়েছেন। তাও অনেকটা গোপনীয়তা অবলম্বন করেই। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো বলে জানা গেছে।

জানা গেছে, আসন্ন ঈদুল আজহার পর তিনি দেশে ফিরে আসবেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৯১ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31