- তালামীযে ইসলামিয়া বৃহত্তর নাজির বাজার আঞ্চলিক শাখার কাউন্সিল সম্পন্ন
- শাহজালাল মাজার জিয়ারতের মাধ্যমে প্রচারণা শুরু করলেন সিসিক মেয়র পদপ্রার্থী রফিকুল ইসলাম ফেনু
- সিলেটে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) এর বার্ষিক বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ সম্পন্ন
- রাষ্ট্রায়ত্ত ৪৪টি শিল্প প্রতিষ্ঠান বিক্রির চক্রান্ত বন্ধ করুন : বাসদ
- কোর্টপয়েন্টে সিলেট মহানগর জামায়াতের গণমিছিল শনিবার
- সরকারি জায়গা উদ্ধার না করে কবরস্থানের ওপর দিয়ে রাস্তা নির্মাণের প্রতিবাদে মানববন্ধ
- জুলাই শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না : সিলেট মহানগর জামায়াত
- গাছ ভবিষ্যতের প্রতি আমাদের দায়বদ্ধতার প্রতীক : মিফতাহ্ সিদ্দিকী
- সিলেট নজরুল একাডেমীর নবকমিটিকে এমপি এমরান চৌধুরীর অভিনন্দন
- জাতীয় অতিথি ও প্রশাসনের অংশগ্রহণে রথযাত্রা পুনর্মিলনী অনুষ্ঠিত
» পাগলের প্রলাপ বকে আর কাজ হবে না, বিএনপি’র উদ্দেশ্যে : খন্দকার মোশাররফ হোসেন
প্রকাশিত: ০৬. আগস্ট. ২০১৭ | রবিবার
সিলেট বাংলা নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, অনির্বাচিত কোন সরকার বাংলাদেশের গণতন্ত্র চর্চায় বাধা হতে পারবে না।
সংবিধানের আলোকেই শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে। স্বাধীন নির্বাচন কমিশনের দায়িত্ব বর্তমান কমিশন পালন করবে। তিনি বিএনপিকে ভোটের ময়দানে নামার জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান।
মন্ত্রী রবিবার (৬ আগস্ট) দুপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃক প্রায় ৪২ কোটি টাকা ব্যয়ে নির্মিত ভোলা জেলার সদর উপজেলার বাঘমারা-বাংলাবাজার শরীফখার হাট-ভেলুমিয়া ব্যাংকের হাট রাস্তায় ভোলা খালের ওপর ৪৪০ মিঃ দীর্ঘ পিসি গার্ডার ব্রিজ উদ্বোধন এবং দিঘলধি ইউনিয়নে আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে বক্তব্য দানকালে এসব কথা বলেন।
এ সময় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মোঃ হাবিবে মিল্লাতসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন- আওয়ামী লীগ জনগণের সরকার। বিএনপি যতই নকশা করুক আর দাবা’র গুটি চালুক, কোন লাভ হবে না। শেখ হাসিনার সরকার জনগণকে সাথে নিয়ে পুনরায় নির্বাচিত হবে। জনগণই আওয়ামী লীগকে ক্ষমতায় আনে এবং আগামী নির্বাচনেও আনবে।
খন্দকার মোশাররফ হোসেন এ সময় বিএনপি’র উদ্দেশ্যে বলেন, জনগণ আপনাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। ক্ষমতায় আসার জন্য কোন মায়া কান্না বা পাগলের প্রলাপ বকে আর কাজ হবে না।
তিনি বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় দেশব্যাপী উন্নয়নের মহাকর্মযজ্ঞ পরিচালনা করছে। গ্রামীণ অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থায় এর প্রতিফলন ঘটবে। সমালোচকদের চোখে আঙ্গুল দিয়ে শেখ হাসিনা দেখিয়ে দিচ্ছেন- মধ্যম আয়ের দেশে পরিণত হওয়া অলীক কল্পনা নয়, বাস্তব হয়ে ধরা দিয়েছে। জনগণ আওয়ামী লীগকে বিশ্বাস করে, তারাই তাদের প্রিয় দলকে জেতায়।
মন্ত্রী আরও বলেন, দেশের সকল জনগণের জন্য সুষম উন্নয়ন নিশ্চিত করতে সারাদেশে সমানভাবে উন্নয়ন কার্যক্রম চলছে। অবহেলিত বলে কোন অঞ্চল উন্নয়নের ছোঁয়া থেকে বাদ পড়বে না। আগামী নির্বাচনে ক্ষমতায় আসলে দেশের কোন গ্রামীণ সড়ক কাঁচা থাকবে না।
তিনি বলেন, পদ্মাসেতু সম্পন্ন হলে দক্ষিণাঞ্চলের ১৯ টি জেলার সাথে দেশের যোগাযোগে বিপ্লব ঘটবে। দেশের অর্থনীতিতে পদ্মাসেতুর ভূমিকা হবে অকল্পনীয়।
তিনি আরও বলেন- আপনারা আওয়ামী লীগকে বিশ্বাস করে অতীতেও ঠকেননি, ভবিষ্যতেও ঠকবেন না। আগামী নির্বাচনেও আওয়ামী লীগকে জেতাতে হবে বলে মন্ত্রী ভোলাবাসীর প্রতি আহ্বান জানান।
এর আগে, মন্ত্রী স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত কয়েকটি পথসভায় বক্তব্য রাখেন।
এই সংবাদটি পড়া হয়েছে ৫০৪ বার
সর্বশেষ খবর
- তালামীযে ইসলামিয়া বৃহত্তর নাজির বাজার আঞ্চলিক শাখার কাউন্সিল সম্পন্ন
- শাহজালাল মাজার জিয়ারতের মাধ্যমে প্রচারণা শুরু করলেন সিসিক মেয়র পদপ্রার্থী রফিকুল ইসলাম ফেনু
- সিলেটে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) এর বার্ষিক বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ সম্পন্ন
- রাষ্ট্রায়ত্ত ৪৪টি শিল্প প্রতিষ্ঠান বিক্রির চক্রান্ত বন্ধ করুন : বাসদ
- কোর্টপয়েন্টে সিলেট মহানগর জামায়াতের গণমিছিল শনিবার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর