শিরোনামঃ-

» সিলেটে সাপের কামড়ে মৃত্যু ঘটেছে এক নারীর

প্রকাশিত: ০৬. আগস্ট. ২০১৭ | রবিবার

Manual4 Ad Code

সিলেট বাংলা নিউজঃ সিলেটে সাপের কামড়ে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ আগস্ট) সন্ধ্যায় সিলেট সদর উপজেলার পরগনা এলাকার পলিয়া মাঝেরগাঁওয়ে এ ঘটনা ঘটে।

নিহত ফরিদুন নাহার ফরিদা (৩২), যুক্তরাষ্ট্র প্রবাসী ও গোলাপগঞ্জ উপজেলার রাণাপিং চৌঘরী গ্রামের সোহেল আহমদের স্ত্রী এবং পলিয়া মাঝেরগাঁওয়ের হাজি আনোয়ার আলীর কন্যা।

Manual5 Ad Code

পারিবারিক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় পিত্রালয়ে মোবাইল ফোনে কথা বলার সময় বাড়ির দরজার সামনে বিষধর সাপের কামড়ে গুরুতর আহত হলে ফরিদুন নাহারকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তার মৃত্যু ঘটে।

Manual3 Ad Code

ফরিদুন নাহারের দাফন গত শুক্রবার দুপুরে সম্পন্ন করা হয় এবং তাঁর ৫ বছর বয়সের একমাত্র মেয়ে সোহানা সোহেল মুমু বর্তমানে তাঁর নানার বাড়িতে রয়েছে বলে জানান পরিবারের সদস্যরা।

Manual6 Ad Code

সাপের কামড়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন- সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ৭ নম্বর ওয়ার্ড মেম্বার আলী আহমদ জাকেল।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৯০ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930