শিরোনামঃ-

» প্রত্যেক মুক্তিযোদ্ধা ঈদের আগে সাড়ে ৫২ হাজার টাকা করে পাবেন : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

প্রকাশিত: ০৬. আগস্ট. ২০১৭ | রবিবার


Manual6 Ad Code
সিলেট বাংলা নিউজ ডেস্কঃ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন- ঈদের আগে প্রত্যেক মুক্তিযোদ্ধা সাড়ে ৫২ হাজার টাকা সম্মানী ও উৎসব ভাতা পাবেন। গত ঈদের বকেয়া উৎসব ভাতা, ৩ মাসের সম্মানী ভাতা এবং আগামী ঈদুল আযহার উৎসব ভাতা সহ মোট সাড়ে ৫২ হাজার টাকা করে প্রত্যেকে পাবেন।
রবিবার (৬ আগস্ট) মন্ত্রীর অফিসে বিশিষ্ট মুক্তিযোদ্ধাদের এক প্রতিনিধি দলের সাথে সাক্ষাতের সময় মন্ত্রী এ কথা জানান।
মন্ত্রী উপস্থিত মুক্তিযোদ্ধাদের বলেন- বর্তমান সরকার মুক্তিযুদ্ধের চেতনার সরকার। মুক্তিযোদ্ধাদের কল্যাণে সরকার নিরলস কাজ করে যাচ্ছে। মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা ৩ গুণ বৃদ্ধি করা হয়েছে। চাকরিজীবীদের মতো উৎসবভাতাও চালু করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক সহ-সভাপতি ইসমত কাদির গামার নেতৃত্বে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কা্উন্সিলের সাবেক সহ-সভাপতি অধ্যাপক ডা. মো. আ. সালাম খান, ও মো. সালাহ উদ্দিন, বিশিষ্ট মুক্তিযোদ্ধা মো. আলাউদ্দিন মিয়া, দেলোয়ার হোসেন খান, ড. মো. ফজলে আলী, মিয়া মজিবুর রহমান প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৬০৭ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031