শিরোনামঃ-

» কানাইঘাটে গ্লোবাল এইড ইউকে’র ত্রাণ বিতরণ

প্রকাশিত: ০৩. আগস্ট. ২০১৭ | বৃহস্পতিবার

Manual3 Ad Code
কানাইঘাট (সিলেট) প্রতিনিধিঃ গ্লোবাল এইড ইউকে’র অর্থায়নে সিলেটের কানাইঘাট উপজেলার বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে।
বুধবার (২ জুলাই) দুপুরে কানাইঘাট উপজেলার ৮নং ঝিংগাবাড়ী ইউনিয়ন প্রাঙ্গনে ৯টি ওয়ার্ডের প্রায় ২০০ জনের প্রত্যেককে ৫ কেজি করে চাল ১ কেজি করে ডাল ও ১ লিটার তেল দেওয়া হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট সমাজসেবী ও রাজনীতিবিদ সালেহ আহমেদ খছরু বলেন- অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য গ্লোবাল এইডের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাঁরা সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য আগামীতেও সাহায্যের হাত প্রসারিত করবেন বলে বিশ্বাস করি।
তিনি প্রবাসীদের প্রতি অনুরোধ জানান, সমাজের সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর।
সমাজসেবী ও রাজনীতিবিদ এখলাসুর রহমান এখলাস এর সভাপতিত্বে এবং তরুণ রাজনীতিবিদ দিলদার হোসেন শামীম এর উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য সাইদুর রহমান ও মামুন রশিদ বাবুল, সমাজসেবী রায়হান আহমদ, মকবুল হোসেন, উসমান গনি, বেলাল আহমদ রাশেদ।
এছাড়া আরোও উপস্থিত ছিলেন- ফারুক আহমদ, সোবাহান আজাদ, ফখরুল ইসলাম, দেলোয়ার হোসেন, বাহার উদ্দিন, আব্দুল গফুর, আব্দুল করিম, মাসুদুর রহমান মাসুম, আশিকুর রহমান, নুরুল হুদা সুমন, তানিম আহমদ, দেলওয়ার হোসেন মাহিন, আলমাছুল হক মিলন, আব্দুল কুদ্দুস, মারুফ আহমদ, সেলিম আহমদ, রায়হান আহমদ জনি প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৫০৪ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30