শিরোনামঃ-

» অজ্ঞান পার্টির খপ্পরে এনএসআই শামছুদ্দিনের মৃত্যুবরণ

প্রকাশিত: ০২. আগস্ট. ২০১৭ | বুধবার

Manual1 Ad Code

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ রাজধানীর পল্টন মোড়ে চলন্ত বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পরে শামছুদ্দিন (৪৮) নামের এক জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) কর্মকর্তার মৃত্যু হয়েছে।

Manual8 Ad Code

মঙ্গলবার (১ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে পল্টন মোড়ে বিআরটিসি একটি বাস থেকে তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করে পল্টন থানা পুলিশ। চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে তিনি মারা যান।

নিহত শামছুদ্দিন মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার খবির দর্জীর ছেলে। বর্তমানে তিনি সেগুনবাগিচা এলাকায় থাকতেন।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে রাখা হয়েছে।

Manual7 Ad Code

তিনি আরও জানান, শামছুদ্দিন এনএসআইয়ের জুনিয়র অফিসার হিসেবে কাজ করতেন। বিকেলে গুলিস্তান থেকে টঙ্গীগামী একটি বিআরটিসি বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন। পরে তাকে ঢামেক হাসপাতালে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫০৩ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31