শিরোনামঃ-

» ফিজ আপ-চ্যানেল আই সেরাকণ্ঠের সিলেট বিভাগীয় অডিশন শনিবার

প্রকাশিত: ০২. আগস্ট. ২০১৭ | বুধবার


Manual7 Ad Code

সিলেট বাংলা নিউজঃ ফিজ আপ-চ্যানেল আই সেরাকণ্ঠ-২০১৭, পাওয়ার্ড বাই শরীফ কিচেন স্টার এর সিলেট বিভাগের প্রাথমিক অডিশন আগামী শনিবার (৫ আগস্ট) অনুষ্ঠিত হবে।

Manual2 Ad Code

সিলেট বিভাগ থেকে যে সকল প্রতিযোগীরা রেজিস্ট্রেশন করেছেন তাদেরকে প্রাথমিক অডিশনের প্রস্তুতি নিয়ে ঐদিন সকাল ৯টায় কবি নজরুল অডিটোরিয়াম, রিকাবী বাজার, সিলেট উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হচ্ছে।

যারা ইতোমধ্যে রেজিষ্ট্রেশন করতে পারেননি তারা অডিশনের দিন রেজিষ্ট্রেশন করে অডিশনে অংশগ্রহন করতে পারবেন। প্রতিযোগীদের বয়সসীমা ১৪ বছর এর উপরে হতে হবে।

Manual4 Ad Code

ইতোমধ্যে চট্টগ্রাম, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের প্রাথমিক অডিশন সম্পন্ন হয়েছে। ২৫ জুলাই ২০১৭ ইং থেকে ফিজ আপ-চ্যানেল আই সেরাকণ্ঠ-২০১৭ পাওয়ার্ড বাই শরীফ কিচেন স্টার প্রচার শুরু হয়েছে। প্রতি সোমবার ও মঙ্গলবার রাত ৭.৫০ টায়, শুধুমাত্র চ্যানেল আই’তে প্রচারিত হবে।

প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন বিশিষ্ট সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, সামিনা চৌধুরী, কুমার বিশ্বজিৎ ও মিতালী মূর্খাজী এবং উপস্থাপনা করবেন মারিয়া নূর। অনুষ্ঠান পরিকল্পনা ও পরিচালনা করছেন ইজাজ খান স্বপন।

Manual3 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৭৬০ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30