শিরোনামঃ-

» ছাগলের মৃত্যুর সংবাদ ফেসবুকে ‘শেয়ার’ করায় ৫৭ ধারায় সাংবাদিক গ্রেপ্তার

প্রকাশিত: ০১. আগস্ট. ২০১৭ | মঙ্গলবার


Manual8 Ad Code
সিলেট বাংলা নিউজ ডেস্কঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের ৫৭ ধারার মামলায় খুলনায় এক সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে। মামলা হওয়ার কয়েক ঘণ্টার মাথায় সোমবার (৩১ জুলািই) দিবাগত রাত আড়াইটার দিকে ডুমুরিয়া উপজেলা সদরের বাসা থেকে ওই সাংবাদিককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া সাংবাদিকের নাম আব্দুল লতিফ মোড়ল। তিনি খুলনার স্থানীয় দৈনিক প্রবাহের ডুমুরিয়া উপজেলা প্রতিনিধি।
ডুমুরিয়া থানার-পুলিশ জানায়, সোমবার রাত ৯টার দিকে সুব্রত ফৌজদার নামের এক ব্যক্তি লতিফের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলাটি করেন। পরে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ২৯ জুলাই মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ তাঁর নিজ এলাকা ডুমুরিয়ায় কয়েকজন দুস্থের মাঝে হাঁস, মুরগি ও ছাগল বিতরণ করেন। জুলফিকার আলী নামের এক ব্যক্তির পাওয়া ছাগল এদিন রাতেই মারা যায় বলে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এই খবর ফেসবুকে শেয়ার করার অভিযোগে লতিফের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা করেন সুব্রত।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস বলেন- মামলার বাদী সুব্রত। মামলার এজাহারে বলা হয়েছে, প্রতিমন্ত্রীর বিতরণ করা ছাগল মারা যাওয়া সংক্রান্ত সংবাদ ফেসবুকে শেয়ার করেছেন লতিফ। এতে প্রতিমন্ত্রীর সম্মান ক্ষুণ্ন হয়েছে। তাই লতিফের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা করেছেন তিনি।
ওসি সুকুমার বিশ্বাস বলেন, মামলার সঙ্গে কিছু নথি জমা দিয়েছেন বাদী। তাঁর জমা দেওয়া নথিতে সংশ্লিষ্ট সংবাদ ফেসবুকে শেয়ার দেওয়ার আলামত রয়েছে। মামলার পর প্রাথমিক তদন্তের ভিত্তিতে আসামি লতিফকে গ্রেপ্তার করা হয়। তদন্ত চলবে।
ডুমুরিয়া থানার-পুলিশ জানায়, সোমবার রাতে গ্রেপ্তারের পর আজ মঙ্গলবার (১ আগস্ট) সকালে লতিফকে আদালতে পাঠানো হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৮২ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31