- ফায়ার সার্ভিস স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী
- সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
- জিন্দাবাজারে পানি নিষ্কাশনের নালায় ময়লা-আবর্জনা ও পয়োবর্জ্য ফেলার অভিযোগ, স্বাস্থ্যঝুঁকিতে ব্যবসায়ীরা
- ভয়াল ২৮ অক্টোবর; রক্তাক্ত কোর্টপয়েন্ট জামায়াতের বিক্ষোভ আগামীকাল
- জাতীয় সম্পদ রক্ষার আন্দোলনে সুমন ও সুইট প্রেরণার উৎস : বাসদ
- তারেক রহমানের ভিশন বাস্তবায়নে ভূমিকা রাখছে যুবদল : মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির
- চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে সিলেট এনডিএফের সমাবেশ
- সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা
- সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মুক্তিযোদ্ধা দলের পলাশের পদ অব্যাহতি
- সিসিক প্রশাসকের সঙ্গে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল স্পিকার মুস্তাক আহমদের সাক্ষাৎ
» চালু হলো থানায় জিডি করার নতুন নিয়ম
প্রকাশিত: ২৯. জুলাই. ২০১৭ | শনিবার
সিলেট বাংলা নিউজ ডেস্কঃ বিভিন্ন কারণে পুলিশের সহযোগিতার আশায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে ভুক্তভোগী মানুষ। থানায় গিয়ে কীভাবে জিডি করতে হয় তা হয়তো অনেকেই জানেন না। অনেকেই ঝামেলা মনে করে জিডি করা থেকে বিরত থাকেন। এ ঝামেলা শেষ হতে যাচ্ছে।
ঢাকা মহানগর পুলিশ জিডি লেখার ক্ষেত্রে যুগোপযুগী পরিবর্তন আনতে যাচ্ছে। প্রতিটি থানায় জিডি বুক সরবরাহ করতে যাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ সূত্রে জানা গেছে, থানায় জিডি করতে আসা ভুক্তভোগীরা অনেক সময় ভোগান্তিতে পড়েন। কলম, সাদা কাগজ এবং অনেক সময় ডুপ্লিকেট কপির জন্য ফটোকপিও করতে হয় ভুক্তভোগীকে।
অনেক সময় থানা পুলিশের বিরুদ্ধে জিডি বাবদ ৫০/১০০ টাকা খরচা নেয়ারও অভিযোগ ওঠে। এখন থেকে আর এসবের কিছুই করতে হবে না।
জিডি বুকে সবই থাকবে। ভুক্তভোগীরা জিডি বুকে নিজেদের সমস্যার কথা উল্লেখ করে স্বাক্ষর করে জমা দেবেন। জিডি বুকের মাধ্যমে কার্বন কপিও পেয়ে যাবেন সহজেই। ফটোকপির ঝামেলাও আর পোহাতে হবে না।
এ ব্যাপারে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সিনিয়র সহকারী কমিশনার (এসি) এএসএম হাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, সোমবার বিকেলে ডিএমপি সদর দফতরে কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া প্রতিটি থানায় জিডি বুক উদ্বোধন করেছেন। জিডি বুক সরবাহ করেছেন তিনি। আজ থেকেই জিডি করার এ নতুন প্রক্রিয়া চালু হলো।
তিনি বলেন, জিডি করার ক্ষেত্রে সাধারণত ঘটনাস্থলকেই প্রাধান্য দেয়া হয়। যে এলাকার ঘটনা সে এলাকার থানাতেই জিডি করা উচিত। অন্য থানায় জিডি করলে আইনি সহায়তা নিতে ঝামেলা হতে পারে।
জিডির সব প্রক্রিয়া শেষ হলে জিডি নম্বর, তারিখ এবং অফিসারের স্বাক্ষর ও সিল সংযুক্ত জিডি কপিটি নথিভুক্ত করা হবে। এর একটি কপি ভুক্তভোগী সংরক্ষণ করতে পারবেন।
এই সংবাদটি পড়া হয়েছে ৫৫৭ বার
সর্বশেষ খবর
- ফায়ার সার্ভিস স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী
- সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
- জিন্দাবাজারে পানি নিষ্কাশনের নালায় ময়লা-আবর্জনা ও পয়োবর্জ্য ফেলার অভিযোগ, স্বাস্থ্যঝুঁকিতে ব্যবসায়ীরা
- ভয়াল ২৮ অক্টোবর; রক্তাক্ত কোর্টপয়েন্ট জামায়াতের বিক্ষোভ আগামীকাল
- জাতীয় সম্পদ রক্ষার আন্দোলনে সুমন ও সুইট প্রেরণার উৎস : বাসদ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর