শিরোনামঃ-

» দক্ষিণ সুরমায় অভিষেক অনুষ্ঠানে গুলাগুলি; ১ জনের অবস্থা সংকটাপন্ন

প্রকাশিত: ২৯. জুলাই. ২০১৭ | শনিবার


Manual7 Ad Code
দক্ষিণ সুরমা প্রতিনিধিঃ দক্ষিণ সুরমা উপজেলার গঙ্গানগরে আতিয়া মহলের জঙ্গি হামলায় নিহত দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের পরিবেশ বিষয়ক উপ-সম্পাদক জান্নাতুল ফাহিম স্মৃতি সংসদের অভিষেক অনুষ্ঠানে আওয়ামী লীগের কেন্দ্রীয়-জেলা ও মহানগর নেতৃবৃন্দের উপস্থিতিতে উভয়পক্ষের গুলাগুলিতে সভা পণ্ড হয়ে যায়। সংঘর্ষে ২ ছাত্রলীগ কর্মী আহত হয়েছে।
এর মধ্যে ১ জনের অবস্থা আশংকাজনক। শুক্রবার (২৮ জুলাই) রাতে দক্ষিণ সুরমার গঙ্গানগর হবিনন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক  সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা আওয়ামীলীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমান, সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।
Manual6 Ad Code

রাত সাড়ে ৮টায় অনুষ্ঠান শুরুর একপর্যায়ে অনুষ্ঠান থেকে নেমে যান সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ। এর কিছু সময় পরে অনুষ্ঠান থেকে ৫০ গজ দূরে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ ও  গুলাগুলি হয়। এ ঘটনায় ছাত্রলীগ নেতা জাকির ও তার ভাই জামিল গুরুতর আহত হন। জামিলের অবস্থা আশংকাজনক।

মোগলাবাজার থানার ওসি খায়রুল ফজল জানিয়েছেন- অনুষ্ঠানে ছাত্রলীগের উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। বর্তমানে সেখানে পুলিশ মোতায়েন আছে। পরিস্থিতি এখন স্বাভাবিক। তবে ছাত্রলীগের একাংশের দাবি, যুবলীগ নেতা জাকিরুল আলম জাকিরের নেতৃত্বে গোলাগুলির ঘটনা ঘটেছে।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬০২ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30