শিরোনামঃ-

» নিউজ টোয়েন্টিফোরের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশিত: ২৯. জুলাই. ২০১৭ | শনিবার


Manual6 Ad Code

স্টাফ রিপোর্টারঃ সিলেটে আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে টেলিভিশন চ্যানেল নিউজ টোয়েন্টিফোরের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে শুক্রবার (২৮ জুলাই) নগরীর জিন্দাবাজারস্থ ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন-ইমজা’র কার্যালয়ে আয়োজন করা হয় আনন্দানুষ্ঠানের।

Manual5 Ad Code

প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানাতে আসা নানা শ্রেণী-পেশার প্রতিনিধিদের অংশগ্রহণে উৎসবমূখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। সরব উপস্থিতি ছিল রাজনীতিবীদদেরও। রাজনীতিতে মতপার্থক্য আর নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও প্রিয় টিভি চ্যানেলের জন্মদিনে এসে সকল ভেদাভেদ ভুলে যান তারা। কেক কেটে উদযাপন করেন তাদের প্রিয় চ্যানেলের জন্মদিন।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জাতীয় পার্টির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ সিদ্দিকী, সিলেট ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মোর্শেদ আহমদ চৌধুরী, সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম, ইমজা’র সভাপতি আল আজাদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, মহানগর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সহ-সভাপতি আবদুল জব্বার জলিল, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি কয়েস গাজী, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহী উদ্দিন আহমদ সেলিম, সিলেট সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি শামসুল আলম সেলিম, অতিরিক্ত পিপি শামসুল ইসলাম, সিলেট ক্যাবল সিস্টেম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এডভোকেট জুনেল আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা, মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এ জেড রওশন জেবীন রুবা সহ গণমাধ্যম কর্মীরা।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫২৭ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30