শিরোনামঃ-

» ক্ষমতাবানরাই দুর্নীতিবাজ : অর্থমন্ত্রী

প্রকাশিত: ২৭. জুলাই. ২০১৭ | বৃহস্পতিবার


Manual5 Ad Code

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ ‘আমরা সবাই দুর্নীতিগ্রস্ত, ক্ষমতাবানরাই দুর্নীতি করে’ বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছেন, যারা ক্ষমতাবান, তারাই দুর্নীতি করে। এ ছাড়া সবাই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দুর্নীতিতে নিমজ্জিত।

Manual2 Ad Code

বৃহস্পতিবার (২৭ জুলাই) দুর্নীতি দমন কমিশনের (দুদক) হটলাইন ১০৬–এর উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী এসব কথা বলেন। দুদকের মিডিয়া সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

এসময় অর্থমন্ত্রী বলেন- সেবা প্রদানের ক্ষমতা যাদের হাতে তারাই দুর্নীতি করে। তথ্য-প্রযুক্তি ব্যবহার করে দুর্নীতি প্রতিরোধ সম্ভব। তবে জনসাধারণকে সচেতন হতে হবে, তবেই দুর্নীতি কমে আসবে। ৮ থেকে ১০ বছরের মধ্যে সব ধরনের দুর্নীতি চলে যাবে।’

দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন- দেশ দুর্নীতিতে নিমজ্জিত। রক্ষকরা ভক্ষক হিসেবে কাজ করছে। এই অবস্থায় দুর্নীতির চিত্র পাল্টাতে হলে দুর্নীতির সঙ্গে জনগণের সম্পৃক্ততা জরুরি। এই উদ্দেশ্যেই এই জরুরি সেবার উদ্বোধন। এই কর্মসূচি দুর্নীতি প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করবে।

হটলাইন-১০৬ পরিচালনার জন্য কমিশনের ৫০ জন কর্মকর্তাকে প্রযুক্তি এবং আচরণগত বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দেয়া হয়েছে। এজন্য বাংলাদেশ টেলিকমিউনিকেশন নিয়ন্ত্রণ সংস্থা (বিটিআরসি) এর অনুমোদন সহ অন্যান্য আনুষঙ্গিক বিধি-বিধান যথাযথভাবে প্রতিপালন করা হয়েছে।

Manual7 Ad Code

দুর্নীতির অভিযোগ জানাতে অফিস সময়ে (সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত) ১০৬ নম্বরে ফ্রি কল করা যাবে।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৬০ বার

Share Button

Callender

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031