শিরোনামঃ-

» রোটারি ক্লাব অব সিলেট পাইওনিয়ারের ৫৫তম নিয়মিত সাপ্তাহিক সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২৬. জুলাই. ২০১৭ | বুধবার

Manual2 Ad Code
নিজস্ব রিপোর্টারঃ রোটারি ক্লাব অব সিলেট পাইওনিয়ারের ৫৫তম নিয়মিত সাপ্তাহিক সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৫ জুলাই) সন্ধা সাড়ে ৭টায় নগরীর চৌহাট্রাস্থ লাংথুরাই চাইনিজ রেষ্টুরেন্টে এ নিয়মিত সাপ্তাহিক সভা অনুষ্ঠিত হয়।
ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান আব্দুল্লা আল জাকিরের সভাপতিত্বে ক্লাব সেক্রেটারী রোটারিয়ান রাহিম ইসলাম মিছলুর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ডিস্ট্রিক্ট এডিশনাল এডভাইজার পিপি রোটারিয়ান সৈয়দ আশরাফ আহমদ।
রোটারিয়ান মুহাম্মদ আল আজিমের নেতৃত্বে সমবেতভাবে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। রোটারি প্রত্যয় পাঠ করেন জয়েন্ট সেক্রেটারী রোটারিয়ান আসাদুর রহমান।
সভায় বক্তব্য রাখেন- চার্টার প্রেসিডেন্ট রোটারিয়ান মুহাম্মদ আব্দুস সালাম, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান জুয়েল আহমদ, ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান মো. কামাল আহমদ।
সভায় উপস্থিত ছিলেন- ট্রেজারার রোটারিয়ান জসিম আহমেদ, সার্জেন্ট এ্যাট আর্মস রোটারিয়ান শাহ আলম, রোটারিয়ান রোমেন খান, রোটারিয়ান মুহাম্মদ মোস্তাক হোসেন, রোটারিয়ান মাহবুব ইকবাল মুন্না।
সাপ্তাহিক ক্লাব মিটিং শেষে ক্লাবের ডাইরেক্টরদের নিয়ে বোর্ড মিটিং অনুষ্ঠিত হয়। পরবর্তীতে ফেলোশীপ ডিনারের মাধ্যমে বোর্ড মিটিং এর কার্যক্রম শেষ হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ৯৯১ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30