শিরোনামঃ-

» বাংলাদেশীদের ভারতে যাতায়াতের নিয়ম সহজ করা হয়েছে

প্রকাশিত: ২৬. জুলাই. ২০১৭ | বুধবার

Manual2 Ad Code
সিলেট বাংলা নিউজ ডেস্কঃ বাংলাদেশি নাগরিকদের ভারতে যাতায়াতের ক্ষেত্রে বিদ্যমান নিয়ম সহজ করা হয়েছে। এখন থেকে ভারতে প্রবেশ/প্রস্থানের ক্ষেত্রে বাংলাদেশিরা ভারতের ২৪টি আন্তর্জাতিক বিমানবন্দর, ২টি সমন্বিত চেকপোস্ট (বেনাপোল-হরিদাসপুর ও দর্শনা-গেদে) এবং ভিসায় উল্লেখিত একটি আগমন ও নির্গমন বন্দরের যে কোনটি ব্যবহার করতে পারবেন।
মঙ্গলবার (২৫ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
যেসব আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে ভারতে যাওয়া/আসা যাবে সেগুলো হলো- আহমেদাবাদ, আমৌসি (লখনৌ), অমৃতসর, বাগডোগরা, ব্যাঙ্গালুরু, কালিকট, চণ্ডিগড়, চেন্নাই, কোচিন, কোয়েম্বাটুর, দেবোলিম (গোয়া), দিল্লি, গয়া, গুয়াহাটি, হায়দরাবাদ, জয়পুর, কলকাতা, ম্যাঙ্গালোর, মুম্বাই, নাগপুর, পুনে, থ্রিচি, ত্রিবানদ্রাম ও বারানসি।
আগে শুধু ভিসায় উল্লেখিত গমন ও নির্গমন বন্দর দিয়েই ভারতে যাতায়াত করা যেত। তবে এ নিয়ম শিথিল করায় এখন থেকে বাংলাদেশিরা ভিসায় নির্দেশিত পথ ছাড়াও ভারতের ২৪টি বিমানবন্দর কিংবা ২টি সমন্বিত চেকপোস্টের যে কোনটি ব্যবহার করতে পারবেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৬০১ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930