শিরোনামঃ-

» প্রয়োজনে মুক্তামনিকে বিদেশে পাঠিয়ে চিকিৎসা করানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত: ২৬. জুলাই. ২০১৭ | বুধবার


Manual5 Ad Code
সিলেট বাংলা নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তামনিকে চিকিৎসার স্বার্থে যদি প্রয়োজন হয় বিদেশে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
মঙ্গলবার (২৫ জুলাই) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন এ তথ্য জানান।
ডা. সামন্ত লাল সেন দুপুর ২টার দিকে জানান, তিনি কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রীর অফিসে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন। সেখানে তিনি প্রধানমন্ত্রীকে মুক্তামনির ছবি দেখিয়েছেন। প্রধানমন্ত্রী তখন তাকে নির্দেশ দেন, মুক্তামনির চিকিৎসায় জন্য যদি বিদেশে পাঠানোর দরকার হয়, তা হলে সেখানেই তাকে পাঠানো হবে।
ডা. সামন্ত লাল সেন বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন- ওর চিকিৎসায় যেন কোন প্রকার গাফিলতি না হয়।’ প্রধানমন্ত্রীর অফিস থেকে বের হয়ে ইতোমধ্যেই ডা. সামন্ত লাল সেন সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে যোগাযোগ শুরু করেছেন বলেও জানান তিনি।
প্রসঙ্গত, বিরল রোগে আক্রান্ত সাতক্ষীরার শিশু মুক্তামনিকে ১১ জুলাই ঢামেকের বার্ন  ইউনিটে ভর্তি করা হয়। তার চিকিৎসার ব্যায় ভারের দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিশুটির এক হাত ফুলে গিয়ে দেহের চেয়েও ভারি হয়ে গেছে।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৭৯ বার

Share Button

Callender

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031