- ফায়ার সার্ভিস স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী
- সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
- জিন্দাবাজারে পানি নিষ্কাশনের নালায় ময়লা-আবর্জনা ও পয়োবর্জ্য ফেলার অভিযোগ, স্বাস্থ্যঝুঁকিতে ব্যবসায়ীরা
- ভয়াল ২৮ অক্টোবর; রক্তাক্ত কোর্টপয়েন্ট জামায়াতের বিক্ষোভ আগামীকাল
- জাতীয় সম্পদ রক্ষার আন্দোলনে সুমন ও সুইট প্রেরণার উৎস : বাসদ
- তারেক রহমানের ভিশন বাস্তবায়নে ভূমিকা রাখছে যুবদল : মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির
- চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে সিলেট এনডিএফের সমাবেশ
- সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা
- সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মুক্তিযোদ্ধা দলের পলাশের পদ অব্যাহতি
- সিসিক প্রশাসকের সঙ্গে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল স্পিকার মুস্তাক আহমদের সাক্ষাৎ
» ৮ বছরের শিশুকে চুরির অভিযোগে দড়ি দিয়ে গাছের সাথে বেঁধে অমানবিক নির্যাতন
প্রকাশিত: ২৫. জুলাই. ২০১৭ | মঙ্গলবার
সিলেট বাংলা নিউজ ডেস্কঃ নেত্রকোনার মদন উপজেলায় সিগারেটের প্যাকেট চুরির অভিযোগে এক শিশুকে দড়ি দিয়ে গাছে বেঁধে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে।
নির্যাতনের শিকার শিশুটির নাম মো. মাজাহারুল ইসলাম (৮)। তার বাবা মো. আজাহারুল ইসলাম পৌর শহরের বাসিন্দা। তিনি শ্রমিকের কাজ করেন।
রোববার (২৩ জুলাই) দুপুর ২টার দিকে মদন উপজেলা পরিষদের সামনের সড়কে শান্ত মুন্সির দোকানে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে মদন এলাকা থেকে শিশু মাজাহারুল উপজেলা পরিষদের সামনে যায়। এ সময় শান্ত মুন্সির দোকান থেকে সিগারেটের একটি প্যাকেট হাতে নেয় শিশুটি। টের পেয়ে দোকানদার শিশুটিকে ধরে দোকানের পাশে একটি গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখেন। তাকে ভয়ভীতি দেখিয়ে চড়-থাপ্পড় দেওয়া হয়। ঘণ্টা খানেক বেঁধে রাখার পর ঘটনাটি দেখে স্থানীয় লোকজন শিশুটির বাঁধন খুলে দেন।
দোকানদার শান্ত মুন্সি বলেন- ‘শিশুটি দোকান থেকে সিগারেটের প্যাকেট চুরি করে নিয়ে যাচ্ছিল। এ সময় তাকে আটক করে কিছু সময়ের জন্য গাছের সঙ্গে বেঁধে রাখা হয়। তাকে মারধর করা হয়নি।’
শিশুটির বাবা আজাহারুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘ব্যবসায়ী শান্ত মুন্সি আমার ছেলেকে চুরির অপবাদ দিয়ে এক ঘণ্টার মতো বেঁধে রেখেছেন। তাঁকে মারধর ও ভয়ভীতি দেখানো হয়েছে। আমরা গরিব মানুষ কার কাছে বিচার চাইব।’
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজেদুর রহমানকে ফোন করা হলেও উপপরিদর্শক মো. মারুফ তাঁর ফোন ধরেন। তিনি বলেন, ‘ঘটনাটি প্রথমে আমাদের কেউ জানায়নি। পরে সন্ধ্যা ছয়টার দিকে আমরা কয়েকজন ঘটনাস্থলে গিয়েছিলাম। সেখানে শান্ত মুন্সিকে পাওয়া যায়নি। তাঁর সঙ্গে থাকা দোকানদারেরাও মুখ খোলেননি। শিশুটিও বাড়িতে ছিল না। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’
এই সংবাদটি পড়া হয়েছে ৫৫২ বার
সর্বশেষ খবর
- ফায়ার সার্ভিস স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী
- সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
- জিন্দাবাজারে পানি নিষ্কাশনের নালায় ময়লা-আবর্জনা ও পয়োবর্জ্য ফেলার অভিযোগ, স্বাস্থ্যঝুঁকিতে ব্যবসায়ীরা
- ভয়াল ২৮ অক্টোবর; রক্তাক্ত কোর্টপয়েন্ট জামায়াতের বিক্ষোভ আগামীকাল
- জাতীয় সম্পদ রক্ষার আন্দোলনে সুমন ও সুইট প্রেরণার উৎস : বাসদ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর