শিরোনামঃ-

» ৭ দিনব্যাপী ই-সার্ভিস ডিজাইন ও পরিকল্পনা প্রশিক্ষণ কর্মশালা শুরু মঙ্গলবার থেকে

প্রকাশিত: ২৫. জুলাই. ২০১৭ | মঙ্গলবার

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টারঃ একসেস টু ইনফরমেশন প্রোগ্রাম প্রধানমন্ত্রীর কার্যালয় এবং মন্ত্রিপরিষদ বিভাগের যৌথ আয়োজনে ই-সার্ভিস ডিজাইন ও পরিকল্পনা প্রশিক্ষণ কর্মশালা-৭ম ব্যাচ মঙ্গলবার (২৫ জুলাই) সিলেট নগরীর উপশহরস্থ একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়। ৭ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে।

Manual2 Ad Code

প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড।

Manual1 Ad Code

এটুআই প্রোগ্রামের ইনুভেশন বিশেষজ্ঞ ফরহাদ জাহিদ শেখের পরিচালনায় প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- এটুআই প্রোগ্রামের কনসালটেন্ট মকবুল আহমদ, ই-সার্ভিস এসিসটেন্ট মাহবুব রশিদ, সাবিত হাসনাইন, মুমিনুল ইসলাম।

এছাড়া অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন- খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো ও পরিচালক আব্দুল কাইয়ূম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক হাসান মাহমুদ, সিলেট জেলা আওয়ামীলীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং সমিতির সহ-সভাপতি মস্তাক আহমদ পলাশ, ইজারাদার আব্দুর রহমান প্রমুখ।

Manual5 Ad Code

কর্মশালা প্রশিক্ষণের লক্ষ্য জনগণের দুরগুরায় ই-সেবা নিশ্চিত করার লক্ষ্যে প্রতিটি মন্ত্রণালয়, বিভাগ, দফতরে ই-সেবা কার্যক্রম বাস্তবায়ন এবং নেতৃত্ব প্রদানের জন্য একসেস টু ইনফরমেশন এটুআই প্রোগ্রাম সংশ্লিষ্ট কর্মকর্তাগণের সক্ষমতা বৃদ্ধির জন্য বিভিন্ন কর্মসুচী বাস্তবায়ন করছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে মন্ত্রী পরিষদ বিভাগ ও এটুআই প্রোগ্রাম অব্যাহত রাখছে।

এই সংবাদটি পড়া হয়েছে ৮২৭ বার

Share Button

Callender

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031