শিরোনামঃ-

» খুলনা মহানগরীতে বন্দুকযুদ্ধ; নিহত ২

প্রকাশিত: ১৭. জুলাই. ২০১৭ | সোমবার

Manual2 Ad Code

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ খুলনা মহানগরীর রেলস্টেশন এলাকায় পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ দুই সন্ত্রাসী নিহত হয়েছে। গতকাল রোববার (১৬ জুলাই) রাতে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটেছে।

Manual1 Ad Code

খুলনা সদর থানার ওসি মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

Manual7 Ad Code

রোববার (১৬ জুলাই) মধ্যরাতে মহানগরীর রেলওয়ে এলাকায় প্রভাতী স্কুলের পাশে কবরস্থান সড়কে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। এদিকে ঘটনাস্থল থেকে একটি পাইপগান, ৩ রাউন্ড গলি একটি ছোড়া, ২টি রাম-দা সহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

Manual5 Ad Code

খুলনা মহানগর পুলিশের মুখপাত্র এডিসি মনিরা সুলতানা জানান, রাতে ওই এলাকায় অস্ত্র হাতে কয়েকজন সন্ত্রাসী অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযানে যায়।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এসময় পুলিশও পাল্টা গুলি চালায়।

Manual6 Ad Code

পরে অন্য সন্ত্রাসীরা পালিয়ে গেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাবু ও মাহমুদকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসকা তাদের মৃত ঘোষণা করেন।

এডিসি মনিরা সুলতানা বলেন- নিহতদের বিভিন্ন থানায় বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৮০ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031