শিরোনামঃ-

» আখাউড়ায় ট্রেন লাইনচ্যুত পরবর্তীতে স্বাভাবিক

প্রকাশিত: ০৯. জুলাই. ২০১৭ | রবিবার

Manual4 Ad Code

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ শনিবার (৮ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে ঢোকার পথে একটি ট্রেন লাইনচ্যুত হয়। এতে ঘণ্টাখানেক ঢাকা-সিলেট-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ ছিল।

Manual7 Ad Code

পরবর্তীতে এক ঘণ্টা বন্ধ থাকার পর বিকল্প পথে ঢাকা-সিলেট-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল শুরু হয়েছে। এতে যাত্রীদের অনেক দুর্ভোগ পোহাতে হয়। পরবর্তীতে ভোর সাড়ে ৫টার দিকে ওই ৩টি বগির উদ্ধারকাজ শেষ হয়।

Manual3 Ad Code

আখাউড়া রেলওয়ে জংশনে ঢোকার পথে আখাউড়া রেলওয়ে থানা বরাবার এলাকায় সিলেট থেকে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেস ট্রেনের পেছনের দিকের ৩টি বগির চাকা বিকট শব্দে লাইনচ্যুত হয়।

Manual8 Ad Code

ট্রেন লাইনচ্যুত হওয়ার পর যাত্রীদের চিৎকারে আখাউড়া রেলওয়ে থানার পুলিশ ও স্টেশনের কর্মকর্তারা ঘটনাস্থলে দ্রুত ছুটে যান। খবর পেয়ে স্টেশন থেকে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।

এই সংবাদটি পড়া হয়েছে ৫১৪ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930