শিরোনামঃ-

» আম্বরখানা বাজার ব্যবসায়ী কমিটির জরুরী সভা

প্রকাশিত: ০৯. জুলাই. ২০১৭ | রবিবার


Manual8 Ad Code

স্টাফ রিপোর্টারঃ আম্বরখানা বাজারের ব্যবসায়ী রুমেল আহমদ ছিনতাইয়ের শিকারের প্রতিবাদ ও  ছিনতাইকারীদের গ্রেফতারের দাবিতে এবং বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক গুলজার আহমদের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আগামী সোমবার বিকাল ৩টায় আম্বরখানা পয়েন্টে ঘোষিত প্রতিবাদ সভা সফলের লক্ষ্যে শনিবার (৮ জুলাই) রাতে আম্বরখানা বাজার ব্যবসায়ী কমিটির উদ্যোগে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।

Manual5 Ad Code

ব্যবসায়ী কমিটির সহ-সাধারণ সম্পাদক সুহেল মাহমুদের পরিচালনায় ও আম্বরখানা বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি কুতুবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন আম্বরখানা বাজার ব্যবসায়ী কমিটির সিনিয়র সহ-সভাপতি আব্দুল আজিজ, সহ সভাপতি আকবর, আলা উদ্দিন আহমদ মুক্তা, সাধারণ সম্পাদক গুলজার আহমদ, সাংগঠনিক সম্পাদক আয়েজুর রহমান, ধর্ম সম্পাদক আনোয়ার হোসেন, সদস্য জুনেদ আহমদ, আবুল কালাম ফনিক, এড. মকদ্দুছ আলী, জুনেল আহমদ, নান্টু রাজু, শরীফ আহমদ, আলামিন, রাশেদ আহমদ সহ বাজার ব্যবসায়ী কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৪৬৭ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30