শিরোনামঃ-

» সিলেটের বালুচরে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত

প্রকাশিত: ০৮. জুলাই. ২০১৭ | শনিবার

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টারঃ সিলেট নগরীর বালুচরে সন্ত্রাসীদের হামলায় এক যুবক গুরুতর আহত হয়েছেন। উপর্যুপরি ছুরিকাঘাত করে তার টাকাকড়ি ও মোবাইফোন ছিনিয়ে নিয়ে গেছে সন্ত্রাসীরা।  বৃহস্পতিবার (৬ জুলাই) রাত সাড়ে ১০টায় বালুচর নতুনবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

Manual2 Ad Code

আহত মুছা মিয়া (২৬) বালুচর আল-ইসলাহ ৪২-এর হারিছ আলীর পুত্র। গুরুতর অবস্থায় মুছা মিয়াকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছ্। অভিযোগে প্রকাশ, এলাকার সন্ত্রাসী শাহজাহান সহ কয়েকজনের সাথে মুছা পরিবারের বিরোধ চলে আসছিল।

Manual4 Ad Code

বৃহস্পতিবার (৬ জুলাই) মুছা বালুচর নতুন বাজারে যান। এসময় শাহজাহান ও তার সহেযোগী জাহাঙ্গীর, আলম ও রশিয়া পরিকল্পিতভাবে তার উপর আকস্মিক হামলা চালায়।

হামলাকারীরা মুছা মিয়ার পিঠে, পায়ে ও উরুতে উপর্যুপরি ছুরিকাঘাত করে। আহত হয়ে মুছা মাটিতে পড়ে গেলে তার টাকাকড়ি ও মোবাইলফোন ছিনিয়ে নেয় হামলাকারীরা। স্থানীয়রা গুরুতর অবস্তায় মুছাকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করেন।

Manual7 Ad Code

এসএমপি’র শাহপরাণ (র.) থানার অফিসার ইনচার্জ আখতার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন । তবে শুক্রবার (৭ জুলাই) রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনায় থানায় কোন মামলা হয়নি বলে সাংবাদিকদের জানান তিনি।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৬৫ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30