- ফায়ার সার্ভিস স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী
- সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
- জিন্দাবাজারে পানি নিষ্কাশনের নালায় ময়লা-আবর্জনা ও পয়োবর্জ্য ফেলার অভিযোগ, স্বাস্থ্যঝুঁকিতে ব্যবসায়ীরা
- ভয়াল ২৮ অক্টোবর; রক্তাক্ত কোর্টপয়েন্ট জামায়াতের বিক্ষোভ আগামীকাল
- জাতীয় সম্পদ রক্ষার আন্দোলনে সুমন ও সুইট প্রেরণার উৎস : বাসদ
- তারেক রহমানের ভিশন বাস্তবায়নে ভূমিকা রাখছে যুবদল : মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির
- চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে সিলেট এনডিএফের সমাবেশ
- সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা
- সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মুক্তিযোদ্ধা দলের পলাশের পদ অব্যাহতি
- সিসিক প্রশাসকের সঙ্গে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল স্পিকার মুস্তাক আহমদের সাক্ষাৎ
» বিমানে ফটো আইডি বাধ্যতামূলক
প্রকাশিত: ০৬. জুলাই. ২০১৭ | বৃহস্পতিবার
সিলেট বাংলা নিউজ ডেস্কঃ এখন থেকে বিমান বাংলাদেশ সহ যেকোন বিমানের অভ্যন্তরীণ ফ্লাইটে ভ্রমণে ফটো আইডি বাধ্যতামূলক করা হয়েছে।
বুধবার (৫ জুলাই) সিভিল এভিয়েশন অথোরিটি এ সিদ্ধান্তের কথা জানায়। সিভিল এভিয়েশন অথোরিটি বাংলাদেশের চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল এহসানুল গণি চৌধুরী স্বাক্ষরিত এ বিষয়ক একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়।
এতে বলা হয়, বাংলাদেশের ভেতর যেকোনো অভ্যন্তরীণ ফ্লাইটে ভ্রমণের জন্য বোর্ডিং পাস পেতে জাতীয় পরিচয়পত্র বা অন্য যেকোন ফটো আইডির কপি জমা দিতে হবে। যাদের বয়স ১৮ বছরের নিচে তাদের ক্ষেত্রে অন্য যেকোনো ফটোআইডি কার্ড জমা দিতে হবে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গত ৩০ জুন একটি সার্কুলারে এই নির্দেশনা জারির পর ফ্লাইট সেইফটি অ্যান্ড রেগুলেশনস বিভাগ তা বিমান পরিবহন সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে জানিয়ে দেয়।
এ বিষয়ে জানতে চাইলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জিএম (জনসংযোগ বিভাগের) শাকিল মেরাজ বলেন, “চিঠিটা বিমান গতকাল মেইলে পেয়েছি। নির্দেশনাটি যতদ্রুত সম্ভব কার্যকর করতে বলা হয়েছে।”
আন্তর্জাতিক রুটের ফ্লাইটে চড়তে পাসপোর্ট প্রয়োজন হলেও অভ্যন্তরীণ রুটে কেবল টিকেট থাকলেই বোর্ডিং পাস অর্থাৎ উড়োজাহাজে চড়ার অনুমতি পাওয়া যেত।
এখন অভ্যন্তরীণ রুটের যাত্রীদের টিকেটের সঙ্গে তাদের ছবি সহ পরিচয়পত্র দেখাতে হবে। এয়ারলাইন্সগুলোকে বলা হয়েছে, তাদের চেক-ইন কাউন্টারে যেন ফটো আইডির নামের সঙ্গে টিকেটের নাম মিলিয়ে তারপর বোর্ডিং পাস দেওয়া হয়।
যেসব পরিচয়পত্র দেখানো যাবে
>> পাসপোর্ট
>> জাতীয় পরিচয়পত্র/স্মার্ট কার্ড
>> ড্রাইভিং লাইসেন্স
>> ছাত্র হলে শিক্ষা প্রতিষ্ঠানের দেওয়া ছবিযুক্ত পরিচয়পত্র
>> সংশ্লিষ্ট অন্য কোন প্রতিষ্ঠানের দেওয়া ছবিসহ পরিচয়পত্র
এই সংবাদটি পড়া হয়েছে ৫৪২ বার
সর্বশেষ খবর
- ফায়ার সার্ভিস স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী
- সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
- জিন্দাবাজারে পানি নিষ্কাশনের নালায় ময়লা-আবর্জনা ও পয়োবর্জ্য ফেলার অভিযোগ, স্বাস্থ্যঝুঁকিতে ব্যবসায়ীরা
- ভয়াল ২৮ অক্টোবর; রক্তাক্ত কোর্টপয়েন্ট জামায়াতের বিক্ষোভ আগামীকাল
- জাতীয় সম্পদ রক্ষার আন্দোলনে সুমন ও সুইট প্রেরণার উৎস : বাসদ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- সিসিক প্রশাসকের সঙ্গে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল স্পিকার মুস্তাক আহমদের সাক্ষাৎ
- ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন
- যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন
- বিশ্ব পোলিও দিবসে সিলেটে রোটারির র্যালি
- বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগের আলোচনা সভা


