শিরোনামঃ-

» বিশ্বনাথ ইউপি সদস্যের মৃত্যুতে ফুসে উঠেছে এলাকাবাসী

প্রকাশিত: ০৫. জুলাই. ২০১৭ | বুধবার


Manual8 Ad Code

বিশ্বনাথ প্রতিনিধিঃ বিশ্বনাথের রামপাশা ইউপি সদস্য তাজ উল্লার মৃত্যুর ঘটনায় ফুঁসে উঠেছেন স্থানীয় এলাকাবাসী। মঙ্গলবার (৪ জুলাই) দুপুরে এলাকাবাসীর ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual8 Ad Code

মিছিলটি রামপাশা ইউনিয়নের মনোহরপুর গ্রাম থেকে বের হয়ে রামপাশা বাজার ও বৈরাগী বাজারে গিয়ে শেষ হয়। মিছিলে এলাকার শতশত মানুষ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা, ইউপি সদস্য তাজ উল্লার মৃত্যুর ঘটনায় রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর ও ইউপি সদস্য আবুল কাশেমকে দায়ি করেন। তারা চেয়ারম্যান আলমগীর ও আবুল কাশেমের ফাঁসির দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচির ঘোষনা করা হবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন।

Manual3 Ad Code

এসময় উপস্থিত ছিলেন- এলাকার মুরব্বী ডাক্তার সারোয়ার হোসেন চেরাগ, তাজু মিয়া, গনি শাহ, পংকি মিয়া, সংগঠক আবদুল কাইয়ুম, সুনু মিয়া, ইসলাম উদ্দিন, সফা মিয়া, রুপন মিয়া, শুকুর আলী, সিরাজ মিয়া প্রমুখ।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৬১ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930