শিরোনামঃ-

» দক্ষিণ সুরমার দাউদপুরে জেলা বিএনপি’র ত্রান বিতরণ

প্রকাশিত: ০৪. জুলাই. ২০১৭ | মঙ্গলবার

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টারঃ সিলেট জেলা বিএনপির সাধারন সম্পাদক আলী আহমদ বলেছেন- টানা বর্ষণ ও পাহাড়ী ঢলে সিলেটে সর্বত্র বন্যার পরিস্থিতির অবনতি ঘটছে।

এমতাবস্থায় মানবতার আহ্বানে সাড়া দিয়ে বন্যা দুর্গত অসহায় মানুষের পাশে শহীদ জিয়ার আদর্শের সৈনিকদের দাড়াতে হবে। যার যার অবস্থান থেকে সাধ্যমত সহযোগিতার হাত প্রসারিত করতে হবে। বন্যা দুর্গতদের পাশে দাড়াতে অবৈধ সরকার চরমভাবে ব্যার্থ হয়েছে।

Manual5 Ad Code

তিনি মঙ্গলবার (৪ জুলাই) বিএনপির পক্ষ থেকে দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের রাউতকান্দি এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও দক্ষিণ সুরমা উপজেলার সাধারণ সম্পাদক শামীম আহমদ।

Manual6 Ad Code

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট মুরব্বী আবদুল আহাদ, আবদুল বাছিত, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুল মানিক, সাধারন সম্পাদক ফখর উদ্দিন, সাংগঠনিক সম্পাদক, সাহেদ আহমদ, দাউদপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক শামছুর রহমান শামীম, সাংগঠনিক সম্পাদক ওলিউর রহমান ওলি, বিএনপি নেতা তাজুল ইসলাম, মসুদ আহমদ, মখজিল মিয়া, আব্দুল মুহিত, মানিক মিয়া, সিকনদর আলী, শফিক মিয়া, আবদুল্লা  মিয়া, মূসা মিয়া, যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দের মধ্যে থেকে শফি আহমদ খান, আলী আহমদ, আজিজুর রহমান লায়েক, আবুল কাহের রাশেদ, এনাম আহমদ, তাহমিদ আহমদ প্রমুখ।

Manual3 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬১৭ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031