- এসপিএস’র আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সাংস্কৃতিক অনুষ্ঠান ও সনদ বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- নবাগত জেলা প্রশাসকের সাথে দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
- চিকিৎসাধীন আল্লামা শায়খ মুহাম্মদ বিন ইদ্রিস লক্ষীপুরীর শয্যাপাশে কয়েস লোদী
- সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট ও রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদের ৫ দফা দাবিতে সিলেটে মহানগর পুলিশ কমিশনার বরাবর স্মারকলিপি পেশ
- তথ্য অধিকার আইন নিয়ে বেলার প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন
- সিলেটে সাংবাদিক তুরাব স্মরণে ইউনাইটেড জার্নালিস্ট এসোসিয়েশনের বৃক্ষরোপণ
- এন আর বি ব্যাংক পিএলসি তালতলা উপশাখার উদ্যোগে মাসুক বাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সিলেটে অধ্যক্ষ-উপাধ্যক্ষ ফোরামের আলোচনা সভা সম্পন্ন
» ষোড়শ সংশোধনীর আপিল খারিজ; সংসদের মাধ্যমে বিচারপতি অপসারণ অবৈধ
প্রকাশিত: ০৩. জুলাই. ২০১৭ | সোমবার
ল’ ডেস্কঃ উচ্চ আদালতের বিচারকদের অপসারণ ক্ষমতা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল থেকে সংসদের হাতে প্রদান করে আনা সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।
সোমবার (৩ জুলাই) প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে ৭ সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এই রায় দেন। বেঞ্চের অন্য সদস্যরা হলেন- বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞা, বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি মোহাম্মদ ইমান আলী, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি মির্জা হোসেইন হায়দার।
১১ কার্যদিবস আপিল শুনানি শেষে গত ১ জুন শুনানি শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখেন আপিল বিভাগ।
এর আগে গত ৩০ মে দশম দিনের আপিল শুনানিতে অ্যামিকাস কিউরিদের মতামত প্রদান শেষ হয়। মোট ১০ জন অ্যামিকাস কিউরি আদালতে মতামত দিয়েছেন। যার মধ্যে ৯ জনই ষোড়শ সংশোধনী বাতিলের পক্ষে মতামত দেন।
গত ৮ ফেব্রুয়ারি এই মামলার আপিল শুনানিতে সহায়তার জন্য আদালত ১২ জন জ্যেষ্ঠ আইনজীবীকে অ্যামিকাস কিউরি হিসেবে নিয়োগ দেন। ১২ জনের মধ্যে ১০ জন আদালতে তাদের মতামত উপস্থাপন করেন। অ্যামিকাস কিউরি নিযুক্ত হলেও ব্যারিস্টার রফিক-উল হক ও ব্যারিস্টার শফিক আহমেদ মতামত দেননি।
বক্তব্য প্রদান করা ১০ জনের মধ্যে শুধু ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি ষোড়শ সংশোধনী রাখার পক্ষে মত দেন। বাকিরা এই সংশোধনী বাতিলের পক্ষে নিজেদের যুক্তি তুলে ধরেন। সংশোধনী বাতিলের পক্ষে মত দেওয়া ৯ অ্যামিকাস কিউরি হলেন- ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম, বিচারপতি টি এইচ খান, ড. কামাল হোসেন, এ এফ হাসান আরিফ, ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, আবদুল ওয়াদুদ ভূইয়া, এম আই ফারুকী এবং এ জে মোহাম্মদ আলী।
বিচারপতি অপসারণের ক্ষমতা পুনরায় সংসদের কাছে ফিরিয়ে নিতে ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর সংবিধানের ষোড়শ সংশোধনী পাস করা হয়। এরপর তা ওই বছরের ২২ সেপ্টেম্বর গেজেট আকারে প্রকাশ করা হয়। এ অবস্থায় সংবিধানের ষোড়শ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে ওই বছরের ৫ নভেম্বর সুপ্রিম কোর্টের ৯ জন আইনজীবী হাইকোর্টে রিট আবেদন করেন।
ওই আবেদনের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট ষোড়শ সংশোধনী কেন অবৈধ, বাতিল ও সংবিধান পরিপন্থি ঘোষণা করা হবে না-তা জানতে চেয়ে রুল জারি করেন। এ রুলের ওপর শুনানি শেষে গত ৫ মে আদালত সংখ্যাগরিষ্ঠ বিচারকের মতামতের ভিত্তিতে ষোড়শ সংশোধনী অবৈধ বলে রায় দেন। ৩ বিচারকের মধ্যে ১ জন রিট আবেদনটি খারিজ করেন।
এর মধ্যে সংখ্যাগরিষ্ঠদের রায় প্রকাশিত হয় গত ১১ আগস্ট এবং রিট খারিজ করে দেওয়া বিচারকের রায় প্রকাশিত হয় ৮ সেপ্টেম্বর। দুটি মিলে মোট ২৯০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে পরে রাষ্ট্রপক্ষ আপিল করে।
এই সংবাদটি পড়া হয়েছে ৬২৯ বার
সর্বশেষ খবর
- এসপিএস’র আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সাংস্কৃতিক অনুষ্ঠান ও সনদ বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- নবাগত জেলা প্রশাসকের সাথে দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
- চিকিৎসাধীন আল্লামা শায়খ মুহাম্মদ বিন ইদ্রিস লক্ষীপুরীর শয্যাপাশে কয়েস লোদী
- সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট ও রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদের ৫ দফা দাবিতে সিলেটে মহানগর পুলিশ কমিশনার বরাবর স্মারকলিপি পেশ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- নবাগত জেলা প্রশাসকের সাথে দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
- সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের মতবিনিময়
- ‘জিন্দাবাজার ওভারসিজ সেন্টার ভাঙা ও লিজগ্রহিতাদের উচ্ছেদে হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, আরও ৬ মাসের ইনজাংশন; ব্যবসায়ীদের সন্তোষ প্রকাশ’
- সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা : বিভাগীয় কমিশনার
- সিলেটে জেলা প্রশাসকের সাথে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ


