শিরোনামঃ-

» রোটারি বর্ষ শুরু উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত: ০২. জুলাই. ২০১৭ | রবিবার


Manual8 Ad Code

স্টাফ রিপোর্টারঃ রোটারী বর্ষ ২০১৭-১৮ শুরু উপলক্ষ্যে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, বর্তমানে বিশ্বের প্রায় ২০০টির মত দেশে ৩৫ হাজারের অধিক ক্লাবে, প্রায় ১৩ লক্ষ রোটারিয়ান আর্ত মানবতার সেবায় কাজ করে যাচ্ছে।

রোটারির যাত্রা শুরু হয়েছিলো ১৯০৫ সালে আমেরিকার শিকাগো শহরে। যেখানে রোটারি আর্ন্তজাতিকের প্রধান কার্যালয় অবস্থিত।

বিভিন্ন দেশে রোটারিক্লাব সমূহ ৫৩৮টি রোটারি আর্ন্তজাতিক জেলার অধীনে কাজ করে। বাংলাদেশে দু’টি রোটারি আর্ন্তজাতিক জেলা আছে। সংখ্যার মাধ্যমে জেলাগুলোর পরিচিতি। রোটারি আন্তর্জাতিক জেলা ৩২৮১ এবং রোটারি আন্তর্জাতিক জেলা ৩২৮২ এর অধীনে বাংলাদেশে ৩৪০টি রোটারি ক্লাবের অধীনে প্রায় ৯ হাজার রোটারিয়ান সদস্য আছে।

বৃহত্তর চট্টগ্রামের সাথে কুমিল্লা, চাঁদপুর, ফেনী, ব্রাক্ষ্মনবাড়িয়া, নরসিংদী, ময়মনসিংহ ও সিলেট মিলেই রোটারি জেলা ৩২৮২। সেখানে ক্লাবের সংখ্যা ১৩০টির মত আর সদস্য সংখ্যা প্রায় সাড়ে চার হাজার। ২০১৩ সালের ৩০ শে জুন পর্যন্ত বাংলাদেশে একটি মাত্র রোটারি জেলা ছিল। ১৯৩৭ সালে ঢাকা রোটারি ক্লাবের মাধ্যমে বাংলাদেশে রোটারির যাত্রা শুরু। প্রতি বছর ১জুলাই রোটারির প্রতিটি পর্যায়ে যেমন (ক্লাব, জেলা, রোটারী আর্ন্তজাতিক) নেতৃত্বে পালা বদল হয় সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে। প্রতি বছর রোটারি আন্তর্জাতিক এর প্রেসিডেন্ট বিশ্বব্যাপী রোটারির কর্মকান্ডকে একই সূতায় বাঁধার লক্ষ্যে একটি থিম নির্ধারণ করেন। এ বছর রোটারি আর্ন্তজাতিক প্রেসিডেন্ট অস্ট্রেলিয়া নিবাসী ইয়ান রাইসলি থিম দিয়েছেন।

তিনি এ থিমের মাধ্যমে রোটারিয়ানদের উদাত্ত আহবান জানিয়েছেন আমরা যাতে আমাদের ভালো কাজের মাধ্যমে সমাজে, দেশে এবং সারা বিশ্বে একটা গুনগত পরিবর্তন আনতে পারি। রোটারী মূলত ৫টি এভিনিউ কাজ করে। ক্লাব সেবার আওতায় বিভিন্ন কর্মকান্ডের মাধ্যমে ক্লাবের বন্ধুদের মধ্যে পারষ্পরিক সহযোগিতা ও সহমর্মিতা বৃদ্ধি করে। সমাজ সেবার আওতায় সমাজের বিভিন্ন সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলো সমাধানের লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা এবং সরকার ও অন্যান্য সেবামূলক সংগঠনের সাথে একত্রিত হয়ে কাজ করা।

Manual4 Ad Code

ভোকেশনাল সেবার আওতায় সমাজের বিভিন্ন পেশায় নিয়োজিত পেশাজীবিদের পেশার মর্যাদা প্রদান করা এবং রোটারিয়ানদের নিজেদের পেশাগত জীবনে উচ্চ নৈতিকমান বজায় রাখতে সচেষ্ট থাকা। (এ ক্ষেত্রে রোটারিয়ানগণ তাদের পেশাগত জীবনে, ব্যক্তিগত, ব্যবসায়িক এবং সামাজিক জীবনে সিদ্ধান্ত গ্রহণকালে চারিধারা পরীক্ষা নামে একটি নীতি অনুসরন করে)।

আন্তর্জাতিক সেবার আওতায় সরা বিশ্বের মানুষের মধ্যে শান্তি ও সৌহার্দ বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মকান্ড হাতে নেয়া (এ ক্ষেত্রে যুবক যুবতীদের জন্য একচেঞ্জ প্রোগ্রাম, বিভিন্ন একাডেমিক বৃত্তি, ভোকেশনাল ট্রেনিং টিম, পিস্ স্কলারশীপ উল্লেখযোগ্য)। রোটারি ফাউন্ডেশনের অর্থায়নে বিশ্বের বিভিন্ন দেশের ৬টি বিশ্ব বিদ্যালয়ে পিস্ নিয়ে ২ বছরের একটি মাস্টার্স প্রোগ্রামে, অধ্যায়নের সুযোগ রয়েছে।

Manual8 Ad Code

পঞ্চম এভিনিঊ হচ্ছে যুব সেবা, যুবক ও যুবতীদের নেতৃত্বের বিকাশ, তাদের জ্ঞান ও কর্ম দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে রোটারির কাঠামোর মধ্যে বিভিন্ন প্রোগ্রাম যেমন: ইন্টার‌্যক্ট, রোটার‌্যক্ট, রায়লা ইত্যাদি উল্লেখযোগ্য।

সারা দেশে রোটারির মিশন ভিশন সমুন্নত রেখে বিভিন্ন রোটারী জেলা সমূহ নিজ নিজ দেশের সমাজের প্রয়োজন অনুযায়ী কর্মকান্ড সাজায়। এ ক্ষেত্রেও রোটারী ৬টি বিশেষ ক্ষেত্রকে গুরুত্ব দিয়েছে যা সারা বিশ্বের দরিদ্র মানুষের অন্যতম প্রধান সমস্যা।

এই ৬টি ক্ষেত্র হচ্ছে সমাজে শান্তি প্রতিষ্ঠা, শিশু স্বাস্থ্য সেবা এবং মাতৃ সেবা, সেনিটেশন, নিরাপদ পানীয় জল , স্বাক্ষরতা ও শিক্ষা, স্থানীয় অর্থনীতির উন্নয়ন এই ক্ষেত্রগুলোকে সামনে রেখে বর্তমান রোটারি বর্ষে আমরা রোটারী জেলা-৩২৮২ এ নিন্মে বর্ণিত কার্যক্রমগুলো সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করেছি।
* ১৫০টির মত সেনিটারি টয়লেট
* ১২০টি স্বাক্ষরতা কেন্দ্রের মাধ্যমে ৫ হাজার মানুষকে স্বাক্ষরজ্ঞান সম্পন্ন করা।
* ৫০টির মত গভীর নলকুপের মাধ্যমে সুপেয় এবং নিরাপদ পানীয় জল সরবরাহ।
* রোটারী জেলা ৩২৮২ এর আওতাভূক্ত প্রতিটি জেলা শহরে একটি রোটারী চিকিৎসা সেবা কেন্দ্রের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা।
* যুবক যুবতীদের জন্য প্রশিক্ষণ কর্মসূচী, জব ফেয়ারের আয়োজন, একচেঞ্জ প্রোগ্রামে অংশগ্রহণ।
* চট্টগ্রাম, সিলেট, নরসিংদী ও কুমিল্লায় রোটারী সেন্টার স্থাপনের উদ্যোগ গ্রহণ।
* দেশ ব্যাপী যৌথ অংশিদারিত্বে লক্ষাধিক বৃক্ষ রোপন করা।
* গ্লোবাল গ্রান্টের অধীনে আর্ন্তজাতিক পার্টনারের সহযোগিতায় অন্তত ৫টি বড় প্রকল্প হাতে নেয়া।

Manual7 Ad Code

বর্তমানে সারা বিশ্বের মধ্যে জাতিসংঘের বাইরে সবচেয়ে বড় বেসরকারী ফাউন্ডেশন হচ্ছে রোটারী ফাউন্ডেশন। ১৯১৭ সালে মাত্র ২৬.৫০ ডলার দিয়ে যে ফাউন্ডেশন এর যাত্রা শুরু করে বর্তমানে তার অর্থের পরিমান তিন বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে।

রোটারি ফাউন্ডেশনের অর্থায়নে সারা বিশ্বে রোটারীর সেবামূলক কর্মকান্ড চলছে। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে এরকম হাজারো প্রকল্পে সেবামূলক কাজ হচ্ছে।

বিশ্বব্যাপী রোটারির উল্লেখযোগ্য অবদান সমূহের মধ্যে অন্যতম অবদান হচ্ছে বিশ্বকে পোলিও মুক্ত করা। পোলিও রোগ নির্মূলে রোটারি প্রথম কাজ শুরু করে ১৯৮৫ সালে। বর্তমানে মাত্র দু’টি দেশ পাকিস্তান ও আফগানিস্থানে গোটা দশেক পোলিও রোগী আছে।
২০১৮ সালের ৩০শে জুনকে সারাবিশ্ব পোলিওমুক্ত ঘোষণা করার দিন হিসেবে ধার্য্য করা হয়েছে।

বাংলাদেশে এ যাবৎকালে রোটারি ক্লাবের মাধ্যমে দরিদ্র মানুষের জন্য শতাধিক গৃহ নির্মান, বনায়ন, স্বাস্থ্য সেবা, শিক্ষা, চিকিৎসা, নিরাপদ পানীয় জল ও সেনিটেশনসহ উল্লেখযোগ্য পরিমান প্রকল্প সম্পন্ন হয়েছে। রোটারী ক্লাবের সদস্য না হয়েও রোটারী কর্মকান্ডে সম্পৃক্ত হওয়া যায়।

Manual7 Ad Code

প্রিয় সাংবাদিক বন্ধুগন,
প্রসঙ্গক্রমে আমি আপনাদেরকে সিলেট জেলার রোটারি ক্লাবের উল্লেখযোগ্য বেশকিছু সেবা কার্যক্রম সম্পর্কে অবহিত করছি। “সিলেট সেন্টাল রোটারি ক্লাব এর লকষ্ঠ হাউজিং প্রকল্প ও রোটারি ফ্রি প্রাইমারী স্কুল। “সিলেট নিউ সিটি রোটারি ক্লাব এর রোটারি ব্লাড ব্যাংক প্রকল্প। সিলেট রোটারি ক্লাব অব জালালাবাদ এর রোটারি পুঙ্গ ও পূর্ন বাসন হাসপাতাল ও ফ্রী ফ্রাইডে ক্লিনিক। “সিলেট মেট্রোপলিটন রোটারী ক্লাব এর মেট্রোপলিটন রোটারি স্কুল প্রকল্প ও ১০,০০০ (দশ হাজার) বৃক্ষ রোপণ প্রকল্প। “সিলেট মহানগর রোটারি ক্লাব এর মহানগর আদর্শ গ্রাম। “সিলেট গার্ডেন সিটি রোটারী ক্লাব এর রোটারী আইডিয়েল ভিলেজ। “সিলেট সাউথ রোটারী ক্লাব এর টিউবওয়েল স্থাপন প্রকল্প উলেøখযোগ্য।

এছাড়াও এ অঞ্চলের ৩৫ টি রোটারি ক্লাব এর আরো অনেক সেবা প্রকল্প রয়েছে। যেমনঃ বীর মক্তিযুদ্ধদের সম্ভার্ধনা, শিক্ষা সামগ্রী বিতরণ, ভোকেশনাল এওয়ার্ড প্রধান, মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রধান, খতনা প্রকল্প, ঠোট ও তালু কাটা রোগীদের স্বাস্থ সেবা প্রধান ইত্যাদি।

আমি আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে সমাজের বিত্তবান ও চিত্তবান মানুষের রোটারী ক্লাবের সমাজ উন্নয়নমূলক কর্মকান্ডে সম্পৃক্ত হয়ে মানবতার সেবায় এগিয়ে আসার উদাত্ত আহবান জানাচ্ছি।

সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন রোটারি ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর রোটারিয়ান জাকির আহমদ চৌধুরী, এ সময় উপস্থিত ছিলেন রোটারিয়ান সৈয়দ সুজাত আলি, রোটারিয়ান এনায়েত হাসান মানিক, রোটারিয়ান প্রফেসর ড. তোফায়েল আহমদ, রোটারিয়ান অধ্যাপক জয়ন্ত দাস, রোটারিয়ান প্রভাষক বদরুল আলম, রোটারিয়ান প্রফেসর সালেহ আহমদ,রোটারিয়ান সেলিম খান, রোটারিয়ান বদরুল আলম চৌধুরী প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৪৬ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30