- পল্লবী সেন্টার নিয়ে অপপ্রচারের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন, নেই কোন আইনি জটিলতা
- ২২শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচা সিলেট মহানগরের র্যালী ও সমাবেশ
- জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচা সিলেট জেলার র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত
- মানবতার সেবায় হাজী জহির বখত হিউম্যানিটারিয়ান ট্রাস্ট প্রতিষ্ঠার ঘোষণা
- সিলেট মহানগর যুবদলের সাবেক নেতা নাজির আহমদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
- যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট জেলা যুবদলের প্রস্তুতি সভা
- সিলেটে সাউথ এশিয়া রেডিও ক্লাবের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও দুই দিনব্যাপী ‘শ্রোতা উৎসব ২০২৬’ ২৩ অক্টোবর শুরু
- পাল্টা সংবাদ সম্মেলন; ‘মায়ের অধিকার ও হাইকোর্টের স্থগিতাদেশ অমান্য করে অপপ্রচার চালানো হচ্ছে’
- সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ
- প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন : আতাউর রহমান পীর
» সিলেটে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় শাহী ঈদগাহে
প্রকাশিত: ২৮. জুন. ২০১৭ | বুধবার
সিলেট বাংলা নিউজঃ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সিলেটে পালিত হলো পবিত্র ঈদুল ফিতর। নগরীর শাহী ঈদগাহর পাশাপাশি বিভিন্ন মসজিদ ও খোলা মাঠে আয়োজন করা হয় এই বৃহৎ ঈদ জামাতের।
সিলেটে ঈদের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে। সকাল ৯টায় এখানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন বন্দর বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা কুতুব উদ্দিন।
শাহী ঈদগাহে নামাজ আদায় করেন- জাতিসংঘের বাংলাদেশ মিশনের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ কে আব্দুল মোমেন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সাবেক সিটি মেয়র ও কেন্দ্রীয় আওয়ামীলীগের কার্যকরী কমিটির সদস্য বদর উদ্দিন আহমদ কামরান, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম সহ বিভিন্ন রাজনৈতিক, প্রশাসনিক, সামাজিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
শাহী ঈদগাহে বরাবরের মত এবারও লক্ষাধিক মুসল্লি নামাজ আদায় করেন। মূল ঈদগাহ ছাড়িয়ে ঈদগাহ পার্শ্ববর্তী সড়কেও ঈদের নামাজ আদায় করেন লোকজন।
একই সময়ে ঈদের দ্বিতীয় বৃহৎ জামাত অনুষ্ঠিত হয় দরগাহে হযরত শাহজালাল (রহ.) জামে মসজিদে সকাল ৯টায়। এতে ইমামতি করেন হাফিজ মাওলানা আসজাদ আহমদ।
এছাড়া শাহপরাণ (রহ.) মাজার মসজিদ, নবাবী জামে মসজিদ, কুদরত উল্লাহ জামে মসজিদ, জেলা প্রশাসনের কালেক্টরেট মসজিদ, কানিশাইল ঈদগাহ, কুশিঘাটস্থ গাজী বুরহান উদ্দিন (র:) মাজার ঈদগাহ, পাঠানটুলা নবাবী জামে মসজিদ, লাউয়াই-পিরিজপুর ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
তাছাড়া সকাল সাড়ে ৮টায় সিলেট সরকারি আলীয়া মাদরাসা ময়দানে, সাড়ে ৭টায় জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজির বাজার মাদ্রাসা মাঠ, সাড়ে ৮টায় টিলাগড় শাহ মাদানী ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
এদিকে, ঈদের দিনে শান্তিপূর্ণ ও স্বাভাবিক রাখতে নগরী ও আশপাশ এলাকায় র্যাব পুলিশ সহ অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরা তৎপর ছিলেন।
ঈদ উপলক্ষে নগর ভবন সহ নগরীর বিভিন্ন সরকারী-বেসরকারী ভবনে আলোকসজ্জা করা হয়েছে। সিলেট কেন্দ্রীয় কারাগার, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, এতিমখানা এবং জেলা প্রশাসনের সমাজসেবা অধিদপ্তর পরিচালিত বিভিন্ন আশ্রয়কেন্দ্রে বিশেষ খাবার পরিবেশন করা হয়েছে।
এই সংবাদটি পড়া হয়েছে ১১৯৮ বার
সর্বশেষ খবর
- পল্লবী সেন্টার নিয়ে অপপ্রচারের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন, নেই কোন আইনি জটিলতা
- ২২শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচা সিলেট মহানগরের র্যালী ও সমাবেশ
- জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচা সিলেট জেলার র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত
- মানবতার সেবায় হাজী জহির বখত হিউম্যানিটারিয়ান ট্রাস্ট প্রতিষ্ঠার ঘোষণা
- সিলেট মহানগর যুবদলের সাবেক নেতা নাজির আহমদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


