শিরোনামঃ-

» গোলাপগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ২৪. জুন. ২০১৭ | শনিবার

Manual1 Ad Code

গোলাপগঞ্জ প্রতিনিধিঃ সিলেটের গোলাপগঞ্জের কদুপুর গ্রামে শুক্রবার (২৩ জুন) জুমার নামাজে যাওয়ার পথে ইমাম হোসেন (৩৪) নামের এক যুবককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে।

নিহত যুবক কদুপর গ্রামের আতাব আলীর ছেলে। পূর্ব বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ তিনজনকে আটক করেছে।

Manual8 Ad Code

স্থানীয় সূত্র জানায়- কদুপুর জামে মসজিদের পাশে শুক্রবার (২৩ জুন) দুপুরে ৪/৫ জন যুবক তার উপর আকস্মিক হামলা চালায়। তাদের উপর্যুপরি আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Manual3 Ad Code

গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম ফজলুল হক শিবলী জানান- পূর্ব বিরোধের জের ধরে এ নৃশংস ঘটনা ঘটেছে। এ ঘটনায় রাজু, মারজান ও শাহ আলম নামের ৩ যুবককে আটক করা হয়েছে।

নিহত ইমাম হোসেনের লাশ ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৪৫৪ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30