শিরোনামঃ-

» নিখোঁজ দিনারের নকল ভাই সালেহ-কে খোঁজছে সিলেট ছাত্রদল

প্রকাশিত: ২২. জুন. ২০১৭ | বৃহস্পতিবার


Manual8 Ad Code

সিলেট বাংলা নিউজঃ প্রায় ৫ বছরেরও বেশি সময় নিখোঁজ থাকা সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারন সম্পাদক ইফতেখার আহমদ দিনারের সন্ধান দাবিতে পরিবার যখন দিশেহারা। তখনি মিলেছে দিনারের সালেহ আহমদ নামের নকল খালাতো ভাইয়ের।

প্রতারণার মাধ্যমে এডভোকেট সালেহ আহমদ চৌধুরী নামের ওই ব্যক্তিটি দিনারের নকল খালাতো ভাই সেজে বিভিন্ন সময় কেন্দ্রীয় বিএনপির অনুষ্ঠানে অংশ নিয়েছেন। বর্তমানে তিনি নিজে জেলা ছাএদলের সহ-সাংগঠনিক সম্পাদক। একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, অতীতে শিবিরের রাজনীতির সাথে জড়িত থাকা সালেহ চৌধুরী মোটা অংকের টাকার বিনিময়ে ছাত্রদলের পদ বাগিয়ে নিয়েছেন।

Manual6 Ad Code

গত কয়েকদিন আগে দেশব্যাপী বিএনপির বিগত দিনের আন্দোলন সংগ্রামে নিহত ও নিখোঁজের স্বজনদের সম্মানে রাজধানীতে বিএনপির কেন্দ্রীয় কমিটি আয়োজন করে ইফতার ও দোয়া মাহফিল। সেখানে সারাদেশ থেকে নিখোঁজ ও নিহতদের আত্মীয়-স্বজনরা যোগ দেন।

ওই অায়োজনে দলটির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন। স্বজনদের হাতে তুলে দেওয়া হয় উপহার সামগ্রীও। সেখানে উপস্থিত হয় প্রতারক সালেহ চৌধুরি আর তখনি তাকে দেখে চিনে ফেলেন ইলিয়াস পত্নী লুনা তিনি নিখোঁজ ছাএনেতা দিনারের পরিবারকে বিষয়টি অবহিত করলে তাঁরা ঢাকায় অবস্থানরত কেন্দ্রীয় বিএনপি নেতা শহীদুল ইসলাম বাবুলের কাছে ফোন করলে তিনি সালেহ চৌধুীরিকে ঢাকায় কৌশলে আটকের চেষ্টা করলে সেখান থেকে সে সটকে পড়ে।

Manual5 Ad Code

এদিকে আর কোন উপায় না দেখে নিখোঁজ দিনারের বোন জেলা বিএনপি নেত্রী ও জাতীয়বাদী মহিলা দলে জেলা শাখার সহ-সভাপতি তাহসিন শারমীন তামান্না ফেসবুকে একটি ছবি সহ পোস্ট করেন সেখানে তিনি বলেন “আমি বিস্মিত আমি হতবাক। একটা মানুষ কি করে এতোটা লোভী আর ছোট মনের হতে পারে ? শ্রদ্ধেয় লুনা ভাবীর সন্দেহ হওয়ায় আমাকে বিষয়টি তিনি অবহিত করেন। সে নাকি প্রতিবার দিনার ভাইয়ের খালাতো ভাই বলে সব প্রোগ্রামে ঢাকায় যায় এবং সব রকমের ফ্যাসিলিটিস হাতিয়ে নেয়। ভাবী গত বৎসর তাকে নোটিশ করেছেন। ভেবেছেন সত্যি হয়তো সে আমাদের আত্মীয়, তাকে আমরা পাঠিয়েছি।

Manual7 Ad Code

কিন্তু গতকালকের প্রগ্রামে সে যখন ইফতেখার আহমদ দিনারের পরিবারের সদস্য হিসাবে ম্যাডামের সামনে গিয়ে কথা বলে গিফট নিয়ে আসে তখন লুনা ভাবী তাকে জিজ্ঞেস করেন সে কেমন ভাই। তখন সে ভাবীকে উত্তর দেয় সে আমাদের খালাতো ভাই নাম সালেহ আর আমরা তাকে পাঠিয়েছি। অথচ এই প্রোগ্রাম সম্পর্কে আমরা অবগত নই এবং তাকে আমরা চিনি না। খুব দুঃখ পেলাম এই লোকটার এমন আচরণে। সে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য আমার ভাইকে আমাদেরকে বিক্রি করতে তার বিন্দু মাত্র দ্বিধা হয়নি। আমার কাছে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে সে কি করে ঐ প্রগ্রামগুলোর দাওয়াত পায় যা আমরা পাই না। কে তাকে এই ব্যাপারে সাহায্য করে, সে নিশ্চয় আমাদের শুভাকাংখী হতে পারেনা ? আমি কেন্দ্রীয় বি এন পি সিলেট বি এন পির উর্ধতন নেত্রীবৃন্দের কাছে এই লোকটার দৃষ্ঠান্তমূলক শাস্তি দাবী করছি যাতে ভবিষ্যতে আর কোন লোভী মানুষ অন্য কোন নির্যাতিত পরিবারকে ঠকিয়ে ফায়দা হাসিল করতে না পারে।

এদিকে অপর একটি সূত্র জানিয়েছে, নিখোঁজ দিনারের পরিচয়দানকারী খালাতো ভাই আসলে একজন পেশাদার প্রতারক ও আদম ব্যবসায়ি, সিলেটে বিভিন্ন প্রতারনামূলক ব্যবসার সাথে জড়িত, তাঁর বাড়ী সিলেটের জকিগঞ্জে এবং বর্তমানে সিলেটের উপশহরে বসবাস করছেন।

এ ব্যাপারে সিলেটর ছাত্রদল নেতা আব্দুর রউফ সাথে আলাপকালে জানান, তৃণমূল ছাত্রদল ফুঁসে উঠেছে তাকে যেখানেই পাওয়া যাবে গণধোলাই দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হবে।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১২৭১ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30