শিরোনামঃ-

» বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেটের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

প্রকাশিত: ২০. জুন. ২০১৭ | মঙ্গলবার

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেটের উদ্যোগে নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে মঙ্গলবার (২০ জুন) ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

যুবদল নেতা তোফাজ্জল হোসেন বেলালের সভাপতিত্বে ও কল্লোল জ্যোতি বিশ্বাস জয়ের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট যুবদল নেতা নজিবুর রহমান নজিব বলেন- চট্টগ্রামে পাহাড় ধ্বসে নিহত পরিবারের প্রতি সমবেদনা ও দূর্ঘটনাকবলিত এলাকা পরিদর্শনে যাওয়ার পথে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সহ প্রতিনিধি দলের উপর হামলা ও ভাংচুর প্রমাণ করে এ দেশের কোন মানুষ নিরাপদ নয় এবং কোন সভ্য মানুষ এদেশে বাস করতে পারে না। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এ পর্যন্ত কোন দলের মহাসচিব সহ শীর্ষ নেতৃবৃন্দকে শারীরিকভাবে নির্যাতন ও ভাংচুর সরকারের স্বৈরাচারী মনোভাবের বহিঃপ্রকাশ।

Manual7 Ad Code

তিনি সরকারের প্রতি কঠোর হুশিয়ারী উচ্চারণ করে বলেন- শীর্ষ নেতাদের উপর এরকম ন্যাক্কারজনক হামলার পূণরাবৃত্তি হলে বিএনপি কঠোর আন্দোলনের মাধ্যমে তা প্রতিহত করবে। সরকারকে ভবিষ্যতে এ রকম ঘৃণীত ও নিন্দিত কাজ পরিহার করে সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানান এবং পবিত্র রমজানের পরবর্তীতে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নির্দেশে যে আন্দোলন সংগ্রাম আসবে তা সর্বাত্মকভাবে যুবদলের সর্বস্তরের নেতাকর্মীকে অংশগ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানান।

Manual5 Ad Code

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- নাহিদুল ইসলাম নাহিদ, রায়হান আহমদ, আব্দুল আজিজ লাকি, নাদের খান, তানভীর আহমদ চৌধুরী, কামাল উদ্দিন কামাল, ৫নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল সাফি শাহেদ, জয়নুল ইসলাম, মাহফুজুস সামাদ চৌধুরী, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক আসাদুল হক আসাদ, যুবদল নেতা এম এ সালাম, সৈয়দ সাব্বির হোসেন চৌধুরী, ফিরোজ আহমদ, এ রনি, মো. রফিকুজ্জামান, জেলা ছাত্রদল নেতা জুয়েল আহমদ।

Manual3 Ad Code

এছাড়াও উপস্থিত ছিলেন- সাইদুর রহমান বাবলু, নুর মোহাম্মদ খান তাইফুর, ছবরুল ইসলাম নেপুর, রাজু তালুকদার, আব্দুল্লাহ আল হাশেম, শাহেদ আহমদ জাবু, শেখ মো. আজমির, রিপন আহমেদ, আতিক আহমেদ, রাসু আহমদ, সুয়েব আহমদ শিমন, আব্দুল্লাহ শুভ, এম জে সাদি, আশরাফুল হক, মুহিন আহমদ, জুনেদ আহমদ, মাহবুব আহমেদ, দেলোয়ার হোসেন, সালাউদ্দিন সামী, নাহিদ আহমেদ প্রমুখ।

Manual5 Ad Code

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন- মো. হাসান আহমদ।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৬০ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031