শিরোনামঃ-

» বিএসএফের গুলিতে ঝিনাইদহে ২ বাংলাদেশি নিহত

প্রকাশিত: ২০. জুন. ২০১৭ | মঙ্গলবার


Manual7 Ad Code

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ ঝিনাইদহের মহেশপুরের খোশালপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে সোহেল ও হারুন নামে দুই বাংলাদেশি নিহত হয়েছেন।

Manual6 Ad Code

মঙ্গলবার (২০ জুন) সকাল ১১টার দিকে খোশালপুর সীমান্তে এ ঘটনা ঘটৈ।

Manual8 Ad Code

ভারতের কুমারী ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি করলে তারা ঘটনাস্থলেই মারা যান।

নিহত সোহেল (৩২) খোশালপুর গ্রামের শহীদুল ইসলামের ছেলে ও হারুন (৩০) শ্যামপুর গ্রামের কাউসার আলীর ছেলে।

দুইজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন- স্থানীয় নেপা ইউনিয়ন চেয়ারম্যান শামছুল হক মৃধা। তিনি জানান- বিএসএফ সদস্যরা নিহতদের লাশ ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।

Manual8 Ad Code

এ বিষয়ে খোশালপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার আবু তাহের জানান- বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহতের খবর স্থানীয়রা জানিয়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৬১ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031