শিরোনামঃ-

» হাসিনার নির্দেশে হাছান মাহমুদ বিএনপি নেতাদের ওপর হামলা করেছে: রিজভী

প্রকাশিত: ২০. জুন. ২০১৭ | মঙ্গলবার

Manual4 Ad Code

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ  রাঙ্গুনিয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ি বহরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ চট্রগ্রামের হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

মঙ্গলবার (২০ জুন) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘সাঈদ হাসান মিন্টু মুক্তি পরিষদ’ আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন- ‘আওয়ামী লীগের মধ্যে গণতন্ত্রের চিহ্ন থাকলে বিএনপির মহাসচিব সহ সিনিয়র নেতাদের উপর হামলা করতে পারতো না।’

রিজভী আরো বলেন- ‘চট্রগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ি বহরে হামলা আওয়ামী লীগের পূর্ব পরিকল্পিত। পুলিশ ও হাছান মাহমুদের বক্তব্যে সেটিই প্রমাণিত হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশ তিনি তা বাস্তবায়ন করেছেন।’

Manual8 Ad Code

আওয়ামী লীগ নেতাদের পেশাগত মিথ্যাবাদী আখ্যা দিয়ে রিজভী বলেন- ‘সরকারের লোকেরা চোখে পট্টি লাগিয়ে কথা বলে, তারা ডাহা মিথ্যাকে সত্য বানিয়ে ফেলে আবার ডাহা সত্যকে মিথ্যা বানিয়ে ফেলে। তাদের মধ্যে হাছান মাহমুদ একজন শিক্ষিত মিথ্যাবাদী। এখন আর কেউ তাদের কথা বিশ্বাস করে না।’

Manual4 Ad Code

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম-সম্পাদক সাঈদ হাসান মিন্টুর মুক্তি দাবিতে মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব উন নবী খান সোহেল, সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মাদ রহমত উল্লাহ প্রমুখ।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৭৭ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30