শিরোনামঃ-

» বিএনপি মহাসচিবের উপর আওয়ামী সন্ত্রাসীদের হামলার পরিনতি হবে ভয়াবহ: কামরুল হাসান শাহীন

প্রকাশিত: ২০. জুন. ২০১৭ | মঙ্গলবার

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টারঃ সিলেট জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা যুবদল নেতা কামরুল হাসান শাহীন বলেছেন- আওয়ামী সন্ত্রাসীরা বিএনপি মহাসচিবের উপর হামলা করেনি, এ হামলা সারা বাংলাদেশের জিয়ার সৈনিকদের উপর হামলার শামিল। এর পরিনতি হবে ভয়াবহ। অবিলম্বে এর সাথে জড়িতদের গ্রেফতার করে দৃষ্ঠান্তমুলক শাস্তি নিশ্চিত করতে হবে।

তিনি সোমবার (১৯ জুন) নগরীর আম্বরখানা এলাকায় সিলেট জেলা ও মহানগর যুবদল আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

Manual8 Ad Code

মহানগর যুবদল নেতা রায়হান আহমদ এর পরিচালনায় অনুষ্ঠিত মিছিল সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- জেলা ও মহানগর যুবদল নেতা দেওয়ান শামসুল ইসলাম, তুহিন কান্তি নাথ, আনসার আহমদ, মারজানুল হক জোসেফ, জুবের আহমদ, আব্দুস সামাদ ফাহিম, সুমন চক্রবর্তী, বদরুল ইসলাম, মিজান আহমদ মিজু, রেজওয়ান আহমদ রেজু ও আব্দুল কাইয়ুম প্রমুখ।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫০৫ বার

Share Button

Callender

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031