শিরোনামঃ-

» মহানগর জাসদের পক্ষ থেকে মৌসুমী ফল বিতরণ

প্রকাশিত: ২০. জুন. ২০১৭ | মঙ্গলবার

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টারঃ সিলেট মহানগর জাসদের পক্ষ থেকে সরকারি শিশু পরিবার (বালিকা) শাখায় মৌসুমী ফল বিতরণ করা হয়েছে।

Manual4 Ad Code

সোমবার (১৯ জুন) সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নিবাস রঞ্জন দাস ও সরকারী শিশু পরিবার (বালিকা)’র উপ-তত্ত্বাবধায়ক জাহানারা বেগম জাসদ নেতৃবৃন্দের হাত থেকে উক্ত ফল গ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন- জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সিলেট জেলা সভাপতি লোকমান আহমদ, সিলেট মহানগর শাখাার সভাপতি মিশফাক আহমদ মিশু, সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক কে এ কিবরিয়া চৌধুরী, সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক গিয়াস আহমদ, সিলেট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমদ মুক্তা, প্রচার ও প্রকাশনা সম্পাদক সোলেমান আহমদ, আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, শামসুল আলম, ছাত্রনেতা শাওন, শুভ, মাহমুদ প্রমুখ।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৪৬০ বার

Share Button

Callender

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031