শিরোনামঃ-

» প্রজন্ম প্রত্যাশার ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ১৯. জুন. ২০১৭ | সোমবার

Manual3 Ad Code
কানাইঘাট প্রতিনিধিঃ সিলেটের কানাইঘাট উপজেলার সমাজসেবী সংগঠন প্রজন্ম প্রত্যাশার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কানাইঘাটের চতুল বাজারে সংগঠনটির প্রধান কার্যালয়ে সোমবার (১৯ জুন) প্রায় শতাধিক মানুষের অংশগ্রহণে উক্ত ইফতার মাহফিল সম্পন্ন হয়।
প্রজন্ম প্রত্যাশার সভাপতি ইঞ্জিনিয়ার হারুনুর রশীদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কানাইঘাট উপজেলার তিন বারের নির্বাচিত চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরেন। এছাড়া তিনি এলাকার উন্নয়ন ও চতুল বাজারে ড্রেনের সমস্যা নিয়ে খোলামেলা আলোচনা করেন।
এতে আরো উপস্থিত ছিলেন ৫নং বড়চতুল ইউনিয়ন চেয়ারম্যান মাওলানা আবুল হোসাইন চতুলী, বিএনপি নেতা আলতাফ হোসেন বিলাল, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহমান।
এছাড়া প্রজন্ম প্রত্যাশার স্থায়ী পরিষদ সদস্য রোটারিয়ান মোহাম্মদ ইকবাল হোসাইন, আল নুমান খসরু, আলা উদ্দীন, জামিল আহমদ, আমিন উদ্দিন, এখলাছুর রহমান, মাষ্টার শাহিনুর রহমান, নজরুল, আসাদুল ইসলাম, সামসুজ্জামান, জয়নাল আবেদীন, শাহীন রহমান, ইমরাউল কয়েস, মাহবুব আহমদ, ইমরান আহমদ, জুনায়েদুর রহমান, দুলাল আহমদ সহ প্রজন্ম প্রত্যাশার সকল সদস্য, শুভাকাঙ্ক্ষী এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলের পূর্বে পবিত্র কুরআন খতম এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়।
উল্লেখ্য প্রজন্ম প্রত্যাশা কানাইঘাট উপজেলার একটি বৃহত্তম সমাজসেবী সংগঠন। ২০১২ সালে প্রতিষ্ঠিত সংগঠনটি এলাকার শিক্ষা বিস্তার, বৃক্ষরোপণ সহ নানা উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করে আসছে।

এই সংবাদটি পড়া হয়েছে ৭৩৯ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30