শিরোনামঃ-

» রোটারি ক্লাব অব সিলেট পাইওনিয়ারের ক্লাব এসেম্বলী ও ইফতার মাহফিল সম্পন্ন

প্রকাশিত: ১৮. জুন. ২০১৭ | রবিবার


Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদকঃ রোটারি ক্লাব সিলেট পাইওনিয়ারের ক্লাব এসেম্বলী (২০১৭-১৮) ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।

Manual8 Ad Code

রবিবার (১৮ জুন) বিকাল ৫টায় নগরীর একটি অভিজাত রেস্তোরায় এ ক্লাব এসেম্বলী পরবর্তী ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান আব্দুল্লাহ আল জাকিরের সভাপতিত্বে এতে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন- আর.আই-৩২৮২ এর এসিসটেন্ট গভর্ণর রোটারিয়ান মুহিবুর রহমান ইমন ও রোটারিয়ান বদরুল আলম চৌধুরী।

ক্লাব সেক্রেটারি রোটারিয়ান রাহিম ইসলাম মিছলুর পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সুচনা করা হয়।

Manual3 Ad Code

পরে সকলকে নিয়ে জাতীয় পরিবেশন করেন- চীফ সার্জেন্ট এট আর্মস রোটারিয়ান মো. শাহ আলম এবং রোটারি প্রত্যয় পাঠ করেন জয়েন্ট সেক্রেটারি রোটারিয়ান আসাদুর রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আই.পি.পি রোটারিয়ান মোহাম্মদ আব্দুস সালাম, ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান মো. কামাল আহমদ, ট্রেজারার রোটারিয়ান মো. জসিম উদ্দিন, বুলেটিন এডিটর রোটারিয়ান মো. রাজীব আহমদ, রোটারিয়ান মোস্তাক হোসাইন, রোটারিয়ান জয়নাল আবেদীন বুলু, রোটারিয়ান আব্দুল্লাহ আল সাব্বির, রোটারিয়ান আল আজীম, রোটারিয়ান ফরহাদ আহমদ নাসির, রোটারিয়ান রুমান খান, রোটারিয়ান মাহবুব ইসলাম মুন্না, রোটারেক্টর মো. দিলোয়ার হুসেন, মো. হুমায়ুন রশীদ শাহীন প্রমূখ।

ক্লাব এসেম্বলীতে আমন্ত্রিত অতিথির বক্তব্যে এসিসটেন্ট গভর্ণর রোটারিয়ান মুহিবুর রহমান ইমন ক্লাবের সকল মেম্বারদের উদ্দেশ্যে আগামী রোটাবর্ষ নিয়ে বাস্তবধর্মী পরিকল্পনা করেন ও বিভিন্ন দিক নির্দেশনা দেন। তিনি আগত সকলকে রোটারি সম্পর্কে বিশদভাবে জানার জন্য তাগিদ দেন। পরিশেষে তিনি সকলের সুস্বাস্থ্য কামনা করে তাঁর বক্তব্য শেষ করেন।

Manual8 Ad Code

সভাপতির বক্তব্যে ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান আব্দুল্লাহ আল জাকির আগত সকল মেম্বার ও আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান। তিনি রোটাবর্ষ (২০১৭-১৮) এর সকল কর্ম পরিকল্পনা বাস্তবায়নের জন্য সবার সহযোগীতা কামনা করেন।

Manual1 Ad Code

এসেম্বলী শেষে ক্লাবের সৌজন্যে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৮৯ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30