শিরোনামঃ-

» নৌকাকে হাজার লোক দিয়েও আর টেনে তুলতে পারবে না: খালেদা

প্রকাশিত: ১৭. জুন. ২০১৭ | শনিবার


Manual8 Ad Code

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের নৌকা ডুবে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

Manual5 Ad Code

প্রধানমন্ত্রীকে ইঙ্গিত করে তিনি বলেন- নিজেরা হেলিকপ্টারে বিভিন্ন জায়গায় উদ্বোধনের নামে যাচ্ছেন, কিছু উদ্বোধন করছেন। আর সেখানে ওরা নির্বাচনী ক্যাম্পেইনের নামে নৌকার পক্ষে ভোট চাইছেন। নৌকা যে ডুবে গেছে- এটা বুঝতে পারছেন না। এই নৌকা ডুবে গেছে, এই নৌকাকে হাজার লোক দিয়েও আর টেনে তুলতে পারবে না।

খালেদা জিয়া বলেন- নৌকার সঙ্গে যাদের রেখেছেন, আশ-পাশে যারা আছে, আপনার ডানে-বায়ে যারা আছে, যারা অন্য দল করে আপনার দলে এসেছে-তারা কী জিনিস। আপনি কিন্তু নিজেই বলে দিয়েছেন তারা কী খায়, কী রকম তাদের লাইফ স্টাইল। এসব লোককে দিয়ে দেশের কিছু হবে না। এরা দেশের কিছু করতে পারে না। আপনিও পারবেন না।

Manual8 Ad Code

গুলশানের ইমানুয়েল সেন্টারে ২০ দলীয় জোটের শরিক জাগপা সভাপতি প্রয়াত সভাপতি শফিউল আলম প্রধানের স্মরণে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

খালেদা জিয়া নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে দাবি পূনর্ব্যক্ত করে বলেন- আমি বলব একটা নিরপেক্ষ সহায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনুন। সেই নির্বাচন হতে হবে সহায়ক সরকারের অধীনে। শেখ হাসিনার অধীনে এদেশে কোনো নির্বাচন হবে না, হতে দেয়া হবে না। কোনো দল অংশ গ্রহন করবে না। হাসিনাকে বাদ দিতেই হবে, ক্ষমতা থেকে সরে দাঁড়াতেই হবে।

বিএনপি চেয়ারপারসন বলেন- আগামীতে সহায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে। সেই নির্বাচনে প্রত্যেক ভোটার ভোট দিতে যাবে। সকলে এটা চায়, সারা বিশ্বের মানুষ এটা চায়। ইনশাল্লাহ বাংলাদেশে এই নির্বাচন হবে। সেই নির্বাচনের ফলাফল আপনারা বুঝতে পারবেন। ইনশাআল্লাহ বিএনপি ও ২০ দলীয় জোট জিতে এসে আমরা ভিশন ২০৩০ মানুষকে যা যা ওয়াদা করেছি সব কিছু করবো, আরও কিছু করার আছে, সেটাও করব।

তিনি বলেন- সামনে ঈদ। এই ঈদে মানুষ দেশে যায়। কিন্তু আপনারা দেখেছেন রাস্তাঘাটের কী দুরাবস্থা। গতকাল পত্রিকায় ছবি দিয়েছে পাঁচ ঘন্টার রাস্তা দিয়ে ১০ ঘন্টায় অতিক্রম করতে হচ্ছে। আর যানজট থাকলে ১৫-২০ ঘন্টা লেগে যাচ্ছে। গাড়ীতে যাত্রীরা দুরাবস্থার মধ্যে সময় পারের বিষয়টি তুলে ধরে তিনি মহাসড়ক পাবলিক টয়লেট নির্মাণের প্রয়োজনীয়তার কথা জানান।

পাবর্ত্য জেলায় পাহাড়ধসের ঘটনায় সরকারের ব্যর্থতার সমালোচনা করে খালেদা জিয়া বলেন- যেভাবে ভূমিধসে মানুষগুলো মারা গেলো, তাদের উদ্ধার করা, তাদের পূর্ণবাসনে সরকারের কোনো চিন্তাভাবনা দেখছি না, কোনো দায়িত্ববোধও দেখছি না। জনগণের নয়, আওয়ামী লীগের প্রধানমন্ত্রী বিদেশ ভ্রমণে ব্যস্ত। চট্টগ্রামে, রাঙামাটিতে এত বড় ঘটনা ঘটলো আর তা জেনেও তিনি দেশ ত্যাগ করলেন। কেনো? এতো বড় ঘটনার পর প্রধানমন্ত্রী কিভাবে বিদেশে যান। এটা কী জনগণের প্রতি তার  দায়িত্ববোধ?

Manual5 Ad Code

এ সময় সম্প্রতি চালের মূল্যবৃদ্ধির ঘটনায় সরকারের সমালোচনা করেন খালেদা জিয়া।

Manual5 Ad Code

বাজেটের সমালোচনা করে তিনি বলেন- বাজেটে কত কর বাড়িয়েছে, ভ্যাটের পরিধি বাড়িয়েছে। যে ১৫% ভ্যাট প্রস্তাব করেছেন, সেটার কোনো প্রয়োজন নেই। ব্যাংকের এক লাখ টাকা জমা রাখলে সেখানে ৮ ‘শ টাকা কেটে নিয়ে যাবে। কোনো মানুষের অর্থ থেকে একটা কাটছে? ব্যাংকিংখাতে লুটপাটের পর এখন মানুষের পকেট কেটে টাকা তা ব্যাংকে দেয়া হচ্ছে।

একাদশ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সামনে নির্বাচন। আমি জনগনের উদ্দেশ্যে বলতে চাই. আওয়ামী লীগের চেহারা আপনারা ভালোভাবে দেখে নিয়েছেন। তাদের হাত থেকে যদি বাঁচতে চান, সকলে মিলে ঐক্যবদ্ধ হোন।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৪৮ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30