- ফায়ার সার্ভিস স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী
- সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
- জিন্দাবাজারে পানি নিষ্কাশনের নালায় ময়লা-আবর্জনা ও পয়োবর্জ্য ফেলার অভিযোগ, স্বাস্থ্যঝুঁকিতে ব্যবসায়ীরা
- ভয়াল ২৮ অক্টোবর; রক্তাক্ত কোর্টপয়েন্ট জামায়াতের বিক্ষোভ আগামীকাল
- জাতীয় সম্পদ রক্ষার আন্দোলনে সুমন ও সুইট প্রেরণার উৎস : বাসদ
- তারেক রহমানের ভিশন বাস্তবায়নে ভূমিকা রাখছে যুবদল : মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির
- চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে সিলেট এনডিএফের সমাবেশ
- সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা
- সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মুক্তিযোদ্ধা দলের পলাশের পদ অব্যাহতি
- সিসিক প্রশাসকের সঙ্গে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল স্পিকার মুস্তাক আহমদের সাক্ষাৎ
» চিঠি-রক্তমাখা কাফন দিয়ে হুমকি; তোদের অর্ডার হয়ে গিয়েছে, মৃত্যুর জন্য প্রস্তুত হ
প্রকাশিত: ১৭. জুন. ২০১৭ | শনিবার
সিলেট বাংলা নিউজ ডেস্কঃ নাটোরে উপজেলা চেয়ারম্যান সহ সাত আওয়ামী লীগ-যুবলীগ নেতাকে রক্তমাখা কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি দেয়া হয়েছে।
হুমকি প্রাপ্ত নেতারা হলেন- নাটোর জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শরিফুল ইসলাম রমজান, জেলা পরিষদের সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শফিউল আজম স্বপন, জেলা তাঁতী লীগের সভাপতি মশিউর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল্লাহ হেল সাকিব বাকি, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম শাহিন এবং দিঘাপতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী শরিফুল ইসলাম বিদ্যুৎ।
শনিবার (১৭ জুন) দুপুর সোয়া একটার দিকে নাটোর প্রেস ক্লাবের দরজার নীচ দিয়ে ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং নাটোর জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শরিফুল ইসলাম রমজানের নামে পাঠানো দু’টি পত্রে হুমকি দিয়ে বলা হয়েছে- ‘তোরা সবাই মৃত্যুর জন্য প্রস্তুত হ’। এই দুনিয়াতে তোদের যা দেখার দেখে নে, যা খাবার খেয়ে নে, নাটোরে তোদের কোন স্থান নেই। তোদের মৃত্যুর অর্ডার হয়ে গিয়াছে। তোদের অনেক সুযোগ দিয়াছি, কিন্তু তোরা সুযোগকে কাজে লাগাশনি। তোরা মৃত্যুর জন্য অপেক্ষ কর। পরবর্তী সাতজন সতর্ক হয়ে যা। ইতি তোদের………?।
ঘটনার পর পরই এবিষয় জেলা পরিষদের সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শফিউল আজম স্বপন পুলিশকে বিষয়টি জানান এবং নাটোর সদর থানায় জিডি করেন।
পরে নাটোর থানার এসআই আকবর আলী প্রেস ক্লাবের এসে চিঠি ও রক্তমাখানো কাফনের কাপড় থানায় নিয়ে যান।
শফিউল আজম স্বপন তাৎক্ষণিক বলেন- তার রাজনৈতিক প্রতিপক্ষরা এঘটনা ঘটিয়ে থাকতে পারে। তিনি প্রশাসনের কাছে নিরাপত্তা ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবী জানান।
এই সংবাদটি পড়া হয়েছে ৫৬৭ বার
সর্বশেষ খবর
- ফায়ার সার্ভিস স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী
- সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
- জিন্দাবাজারে পানি নিষ্কাশনের নালায় ময়লা-আবর্জনা ও পয়োবর্জ্য ফেলার অভিযোগ, স্বাস্থ্যঝুঁকিতে ব্যবসায়ীরা
- ভয়াল ২৮ অক্টোবর; রক্তাক্ত কোর্টপয়েন্ট জামায়াতের বিক্ষোভ আগামীকাল
- জাতীয় সম্পদ রক্ষার আন্দোলনে সুমন ও সুইট প্রেরণার উৎস : বাসদ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর