শিরোনামঃ-

» কোম্পানীগঞ্জে পুলিশের ধাওয়ায় জামায়াত কর্মী নিহত

প্রকাশিত: ১৭. জুন. ২০১৭ | শনিবার


Manual7 Ad Code

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ নোয়াখালীর কোম্পানীগঞ্জে উপজেলায় বসুরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের জামায়াত কর্মী বেলায়েত হোসেন মুন্সির ছেলে মিজানুর রহমান হেলাল (২৬) পুলিশের ধাওয়া খেয়ে হৃদক্রিয়া বন্ধ হয়ে ঘটনাস্থলে ইন্তেকাল করেছে।

Manual2 Ad Code

অপর ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৬ জুন) তারাবীর নামাযের পর একই বাড়ির ফখরুল ইসলাম রাজু (২৩), মিজানুর রহমান হেলাল (২৬) ও রিয়াদ হোসেন সহ (২২) বসুরহাট বাজারের গ্রান্ড হোটেলে চা খেতে বসেন। এই সময় কোম্পানীগঞ্জ থানার পুলিশের এসআই সালাউদ্দিন সহ একদল পুলিশ রাজু ও রিয়াদকে গ্রেপ্তার করে।

Manual7 Ad Code

এরপর জামায়াত কর্মী মিজানুর রহমান হেলালকে তার সাথে থাকা মটর সাইকেল সহ থানার দিকে নিয়ে আসতে চাইলে হেলাল দোঁড়ে পালানোর সময় তার হার্টবিট বেড়ে যায় এবং ঘটনাস্থলে মাথা ঘুরে পড়ে যান।

তাৎক্ষণিকভাবে কোম্পানীগঞ্জ জেনারেল হাসাপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৪৭৬ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031