শিরোনামঃ-

» বঙ্গোপসাগরে জাহাজডুবি; ১৩ নাবিক উদ্ধার

প্রকাশিত: ১৬. জুন. ২০১৭ | শুক্রবার

Manual1 Ad Code

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ জেলার কুতুবদিয়া উপকূলে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লাইটারেজ জাহাজ ডুবে গেছে। শুক্রবার (১৬ জুন) ভোরে জাহাজটির সব নাবিককে উদ্ধার করা হয়েছে।

Manual5 Ad Code

কোস্টগার্ডের কুতুবদিয়া কন্টিনজেন্ট কমান্ডার সাইফুল আবছার বলেন- শুক্রবার (১৬ জুন) ভোর পৌনে ৪টার দিকে একটি লাইটারেজ জাহাজ ডুবির খবর পান। তার আগেই স্থানীয় জেলেরা সাগরে ভাসতে থাকা ১৩ নাবিককে উদ্ধার করে। পরে কোস্টগার্ডের সদস্যরা গিয়ে তাদের কুতুবদিয়া কোস্টগার্ড স্টেশনে নিয়ে আসে।

Manual6 Ad Code

কুতুবদিয়া লাইট হাউজ থেকে সাত নটিক্যাল মাইল ভেতরে জাহাজ ডুবির ঘটনা ঘটে। তিনি বলেন- জাহাজটি পুরোপুরি ডুবে গেছে। জাহাজটিতে উদ্ধার করা ১৩ নাবিক ছাড়া আর কেউ ছিল না। তবে এটি কোথা থেকে কোথায় যাচ্ছিল তা জানা যায়নি।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৫৮ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031