শিরোনামঃ-

» সিলেট সাংবাদিক কল্যাণ সংস্থার ইফতার মাহফিল সম্পন্ন

প্রকাশিত: ১৬. জুন. ২০১৭ | শুক্রবার

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টারঃ সিলেট সাংবাদিক কল্যাণ সংস্থার উদ্যোগে বৃহস্পতিবার (১৫ জুন) নগরীরর বন্দরবাজারের পৌরবিপণীস্থ সংগঠনের কার্যালয়ে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

Manual8 Ad Code

সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি দৈনিক সোনালী কণ্ঠের ব্যবস্থাপনা সম্পাদক মো. ইসলাম আলীর সভাপতিত্বে ও সিলেট সামাজিক ছাত্র আন্দোলনের সভাপতি নিজাম উদ্দিন টিপুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রিয় কমিটির সদস্য ও সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান।

Manual5 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে বদর উদ্দিন আহমদ কামরান বলেন- সংবাদ কর্মিরা সমাজের বিবেক। সাংবাদিকরা তাদের লেখনি দ্বারা সমাজকে জাগ্রত করেন। আশা করি নির্যাতিত সাংবাদিকদের সাহায্যে সিলেট সাংবাদিক কল্যাণ সংস্থা কাজ করে যাবে। পাশাপাশি সমাজের সার্বিক উন্নয়নে সাংবাদিক কল্যাণ সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Manual1 Ad Code

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আলহাজ্ব শেখ মখন মিয়া, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তুরন মিয়া, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব উস্তার মিয়া, শ্রমিক লীগের কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি ও সিলেট জেলা সভাপতি এজাজুল হক এজাজ, জাগো সিলেট আন্দোলনের সভাপতি আলা উদ্দিন আলো, দৈনিক সবুজ সিলেটের বার্তা সম্পাদক ছামির মাহমুদ।

Manual7 Ad Code

অন্যন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- সিলেট জেলা প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক ও সবুজ সিলেটের স্টাফ রির্পোটার কাইয়ুম উল্লাস, দৈনিক ভোরের পাতার ব্যুারো প্রধান জয়নাল আবেদীন, আমাদের সময়ের সিলেট প্রতিনিধি ও সিলেট জেলা প্রেসক্লাবের নির্বাহী সদস্য নুরুল হক শিপু, যুবলীগ নেতা মুফতি আনিসুর রহমান তিতাস, সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক যুবভেরীর আলোকচিত্রী রনি আহমদ, সুরমা মেইল টুয়েন্টিফোর ডট কম এর সম্পাদক ও প্রকাশক মো. হানিফ, সিলেট সামাজিক ছাত্র আন্দোলনের সাংগঠনিক সম্পাদক হিলাল উদ্দিন শিপু, কুটন উদ্দিন হেলাল, শাহীন স্কুল এন্ড কলেজের শিক্ষক ক্বারী কাওছার আহমদ, কামরুল ইসলাম, জহিরুল ইসলাম, বদরুল ইসলাম, সাহেদ আহমদ, হাফিজ আবুল কালাম, ক্বারী মাওলানা শাহীদ আহমদ প্রমুখ।

দোয়া ও ইফতার মাহফিলে দোয়া ও কুরআন তেলাওয়াত করেন, শাহিন স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক মাওলানা ক্বারী ইমাম উদ্দিন।

এই সংবাদটি পড়া হয়েছে ৫২১ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031