শিরোনামঃ-

» সহস্রাধিক নেতা কর্মীদের ভালবাসায় সিক্ত হলেন ইফতে কামরুল হাসান তায়েফ

প্রকাশিত: ১৬. জুন. ২০১৭ | শুক্রবার


Manual5 Ad Code

স্টাফ রিপোর্টারঃ নব গঠিত সিলেট মহানগর আওয়ামী সেচ্ছাসেবক লীগের কমিটিতে সহ-সভাপতি মনোনিত হয়েছেন ইফতে কামরুল হাসান তায়েফ। তাই সহস্রাধিক নেতা কর্মী ও বন্ধু বান্ধব তাঁকে ফুল দিয়ে বরণ করেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় নেতা কর্মীরা এক মটর শুভাযাত্রার আয়োজন করে। উক্ত মটর শুভাযাত্রাটি মিছিল সহকারে নগরীর গুরুত্বপূর্ণ রোড প্রদক্ষিন করে।

Manual4 Ad Code

শেষে মোটর শুভাযাত্রা ও মিছিল সহকারে নব নির্বাচিত সহ-সভাপতি তায়েফ বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দীন সিরাজ এর সাথে এক সৌজন্য সাক্ষাত করেন।

Manual7 Ad Code

সেখানে উপস্থিত ছিলেন- মহানগর আওয়ামী সেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি ও ৭নং ওয়ার্ডের জননন্দিত কাউন্সিলর আফতাব হোসেন খান।

Manual1 Ad Code

আরও উপস্থিত ছিলেন- নবগঠিত পূণাঙ্গ কমিঠির সহ-সভাপতি মুজিবুর রহমান মালদার, সফিকুল ইসলাম সফিক, এম এ রশিদ, নজরুল ইসলাম রানা শেখ, যুগ্ন-সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সুমন, বদরুল হোসেন খান কামরান, সাংগঠনিক সম্পাদক মুমিনুর রশিদ সুজন, দপ্তর সম্পাদক কামরুল আই রাসেল ও অন্যান্য নের্তীবৃন্দ।

Manual8 Ad Code

মিসবাহ উদ্দীন সিরাজ নবগঠিত কমিটির সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে মিষ্টি খাওয়ান। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, বঙ্গবন্ধু কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেত্রীত্বে দেশ জাতির কল্যাণে কাজ করার পরামর্শ প্রদান করেন।

পরে নেতা কর্মীরা তাদের প্রাণপ্রিয় নেতা তায়েফকে নিয়ে পুনরায় মোটর শুভাযাত্রার মাধ্যমে নগরীর ১০নং ওয়ার্ডের ঘাসিটুলা এলাকায় তারঁ দলীয়  কার্যালয়ে এসে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৭৬ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30