শিরোনামঃ-

» অসহায় ও দরিদ্রদের সাথে ‘নোলক’ এর ইফতার

প্রকাশিত: ১২. জুন. ২০১৭ | সোমবার

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টারঃ নোলক সোস্যাল এ্যান্ড কালচারাল এসোসিয়েশন এর উদ্যোগে প্রতি বছরের মতো এবারও অসহায় ও দরিদ্রদের সাথে নিয়ে এক ইফতার মাহফিল গত শনিবার (১০ জুন) অনুষ্টিত হয়।

নগরীর আম্বরখানাস্থ একটি অভিজাত রেস্টুরেন্টে, আয়োজিত ইফতার মাহফিলে এ সময় বিভিন্ন শ্রেনীপেশার শ্রমজীবি মানুষ উপস্থিত ছিলেন।

এসোসিয়েশন পরিচালক’র মা ফয়জুন নাহার চৌধুরীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সাবিনা ইয়াসমীনের পরিচালনায় ইফতার পূর্ব আলোচনায় প্রধান আলোচকের বক্তব্যে এসোসিয়েশন’র প্রতিষ্ঠাতা পরিচালক কবি নিলুফা সুলতানা চৌধুরী লিপি বলেন- সমাজে সুবিধা বঞ্চিতদের পাশে দাঁড়াতে নোলক একাডেমী জন্মলগ্ন থেকে কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটির উদ্যোগে সিলেট’র প্রধান শাখা ও সুনামগঞ্জ শাখায় প্রায় ৬০০ সুবিধা বঞ্চিত অসহায় মানুষদের সাথে নিয়ে একযোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

নোলকের প্রধান শাখা বিগত দিনেও অসহায়, বন্যার্ত ও সকল শ্রমজীবি মানুষের পাশে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছে এবং আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।

Manual8 Ad Code

বিগত ১০ বছর যাবত নোলক একাডেমী আর্ত মানবতার সেবায় কাজ করে সমাজে দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছে উল্লেখ করে তিনি বলেন, কোন কাজকেই ছোট করে দেখা ঠিক নয়।

Manual1 Ad Code

সুযোগ সুবিধা আর অবহেলার কারণে সমাজের একটি বৃহৎ অংশ রয়েছে আজ মূলস্রোতের বাহিরে। বৃহৎ অংশকে দূরে ফেলে দেশের সামগ্রিক উন্নয়ন কখনই সম্ভব নয়। তিনি সবাইকে ভেদাভেদ ভুলে এক কাতারে দাড়িঁয়ে মানুষের সেবায় এগিয়ে আসার আহবান জানান।

Manual6 Ad Code

এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেট’র প্রকাশনা সম্পাদক সাংবাদিক এম এম শরীফুল আলম তুহিন, বিজয়ের কন্ঠ’র নিউজ ইনচার্জ সাংস্কৃতিক কর্মী দেবব্রত রায় দিপন সহ এসোসিয়েশনের সকল সদস্যবৃন্দ।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৮৯১ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30