- এইডেড হাইস্কুলে বহুতল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
- যে কোন আর্থিক ক্রাইসিসে শক্ত অবস্থান নিয়ে পাশে থাকে পূবালী ব্যাংক : কয়েস লোদী
- চায়না মার্কেট ব্যবসায়ীদের ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- সিলেট অনলাইন প্রেসক্লাব-শহীদ সাংবাদিক এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং এ্যওয়ার্ড পাচ্ছেন চার সাংবাদিক
- সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের মতবিনিময়
- ‘জিন্দাবাজার ওভারসিজ সেন্টার ভাঙা ও লিজগ্রহিতাদের উচ্ছেদে হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, আরও ৬ মাসের ইনজাংশন; ব্যবসায়ীদের সন্তোষ প্রকাশ’
- জেলা প্রসাশকের সাথে সিলেট জেলা ও মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত
- ইনার হুইল ক্লাব অব সিলেট হেরিটেজের বৃক্ষরোপণ কর্মসূচী
- বেশি বেশি বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ সিলেট গড়ে তুলতে হবে : সিসিক প্রশাসক
» ‘তারা আমাকে দোতলার নিচেও নামতে দিতো না’ : শেখ হাসিনা
প্রকাশিত: ১১. জুন. ২০১৭ | রবিবার
সিলেট বাংলা নিউজ ডেস্কঃ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আমাকে একটি পরিত্যক্ত বাড়িতে ১১ মাস আটকে রেখেছিল।
তারা আমাকে দোতলার নিচেও নামতে দিতো না। এমনকি অসুস্থ হলে আমাকে ডাক্তারও দেখায়নি। তিনি বলেন, ‘এরপরও কিন্তু আমি কখনও মনের জোর হারাইনি।’
আজ রোববার সকালে গণভবনে প্রধানমন্ত্রীর কারামুক্তি দিবস উপলক্ষে নেতাকর্মীরা শুভেচ্ছা বিনিময় করতে গেলে শেখ হাসিনা এসব কথা বলেন।
এদিন সকাল ১০টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
প্রধানমন্ত্রী বলেন, ‘ছেলের বউয়ের অপারেশন এবং মেয়ে অন্তঃসত্ত্বা থাকায় সেসময় আমি দেশের বাইরে গিয়েছিলাম। কিন্তু আমাকে বলা হয়েছিল দেশে আসলে মামলা দেবে, ওয়ারেন্ট ইস্যু করবে, আমাকে দেশে আসতে দেবে না। এই খেলাই তারা খেলতে চেয়েছিল।
সবাই মামলার ভয়ে পালায়। আমি দেশে আসি মামলা মোকাবিলা করার জন্য। নির্দেশ ছিল কেউ যেন বিমানবন্দরে না যায় এবং তারা সংখ্যা বেঁধে দিয়েছিল। ১০/২০ জন, তার বেশি যেতে পারবে না। কিন্তু নেতা-কর্মীরা বাধা উপেক্ষা করে কৌশলে বিমানবন্দরে হাজির হয়।
এ ধরনের ঘাত-প্রতিঘাতের মধ্যে দিয়ে আওয়ামী লীগ এগিয়ে যাচ্ছে।’ তিনি বলেন, ‘পাকিস্তান আমল থেকে আওয়ামী লীগের ওপর নির্যাতন চলে আসছে। আওয়ামী লীগ মানুষের অধিকারের কথা বলতো, বঞ্চনার কথা বলতো। ২১ বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় এসে দেশকে উন্নত করতে কাজ শুরু করে।
কিন্তু আমাদের দুর্ভাগ্য, আসলে একটা সরকার যদি ধারাবাহিকভাবে না চলে তাহলে উন্নয়নটা দেখা যায় না। আমরা ২০০১ সালে ক্ষমতায় আসতে পারলাম না। তার কারণ আমি দেশের স্বার্থ বিক্রি করতে চাইনি।
বাংলাদেশের গ্যাস বিক্রি করতে হবে আর তার বিনিময়ে ক্ষমতায় থাকতে হবে। এই রাজনীতি বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে করে না। যারা মুচলেকা দিয়ে ক্ষমতায় এসেছে তারাই এদেশে জঙ্গিবাদ, সন্ত্রাস, বাংলা ভাই, দুর্নীতি, মানিলন্ডারিং, অত্যাচার, নির্যাতন, মানুষ হত্যা করেছে।
বিএনপি-জামায়াতের নির্যাতনের হাত থেকে কেউ রেহায় পায়নি। আওয়ামী লীগকে ভোট দিয়ে দেশের মানুষ উন্নয়ন পাচ্ছে। একটা সরকারের ধারাবাহিকতা যে একান্তভাবে প্রয়োজন সেটাও আজকে প্রমাণিত।’
শেখ হাসিনা বলেন, ‘‘জীবিত মানুষ পুড়িয়ে খালেদা জিয়া ক্ষমতায় যেতে চেয়েছিল। নির্বাচন ঠেকাতে পারেনি, তারপর তার এই অবস্থা। বাংলাদেশের মানুষ সাড়া দেয়নি।
উল্টো মানুষের ধাওয়া খেয়ে অফিস থেকে আদালতে গিয়ে বাসায় ফিরে গিয়েছিল। ‘লুটেরা পার্টি’ বিএনপি ক্ষমতার ওপর থেকে সৃষ্টি হওয়া দল, তারা জনগণকে কিছু দিতে পারেনি। বিএনপি বাংলাদেশকে ৫ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছিল।
আজকে সেই বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের মান মর্যাদা বৃদ্ধি পায়। আমি বিশ্বাস করি, বাংলাদেশের মানুষ আজকে যে উন্নয়নের সুফল পাচ্ছে নিশ্চয়ই তার ধারাবাহিকতা বজায় রেখে তারা নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে বিজয়ী করবে।’
এই সংবাদটি পড়া হয়েছে ৪৬৭ বার
সর্বশেষ খবর
- এইডেড হাইস্কুলে বহুতল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
- যে কোন আর্থিক ক্রাইসিসে শক্ত অবস্থান নিয়ে পাশে থাকে পূবালী ব্যাংক : কয়েস লোদী
- চায়না মার্কেট ব্যবসায়ীদের ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- সিলেট অনলাইন প্রেসক্লাব-শহীদ সাংবাদিক এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং এ্যওয়ার্ড পাচ্ছেন চার সাংবাদিক
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর