শিরোনামঃ-

» খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা; আদেশের জন্য ১২ সেপ্টেম্বর দিন ধার্য

প্রকাশিত: ১১. জুন. ২০১৭ | রবিবার

Manual1 Ad Code
সিলেট বাংলা নিউজ ডেস্কঃ মুক্তিযুদ্ধের দায়িত্বকে কলঙ্কিত ও বাংলাদেশের মানচিত্র এবং জাতীয় পতাকাকে অপমানিত করার অভিযোগে মানহানি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির ওপর আদেশের জন্য আগামী ১২ সেপ্টেম্বর দিন ধার্য করেছে আদালত।
রবিবার (১১ জুন) খালেদা জিয়ার সমনের জবাব দেয়ার দিন ধার্য ছিল। এ দিন খালেদা জিয়া আদালতে হাজির না হওয়ায় মামলার বাদী তার গ্রেফতারি পরোয়ানার আবেদন করেন। নিয়মিত বিচারক ছুটিতে থাকায় ঢাকা মহানগর হাকিম এ কে এম মাঈদ উদ্দিন সিদ্দিকী আদেশের জন্য ১২ সেপ্টেম্বর দিন ধার্য করেন।
এর আগে ২২ মার্চ ঢাকা মহানগর হাকিম নুর নবী খালেদাকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেন। সমনের প্রতিবেদন দাখিলের জন্য ১১ জুন দিন ধার্য করেছিল মহামান্য আদালত।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৮৭ বার

Share Button

Callender

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031