- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
- বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সিলেটে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
- সিলেটে বিএনপির মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান মন্ত্রী আরিফুল হকের
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
» এই বাজেট জনগণের সাথে ধাপ্পাবাজির বাজেট : ফখরুল
প্রকাশিত: ১১. জুন. ২০১৭ | রবিবার
সিলেট বাংলা নিউজ ডেস্কঃ প্রস্তাবিত ২০১৭-২০১৮ অর্থবছরের বাজেট জনগণের সাথে সরকারের ধাপ্পাবাজি ছাড়া আর কিছুই নয় বলে মন্তব্য করেছেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রবিবার (১১ জুন) দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
এই বাজেটকে প্রত্যাখ্যান করে ফখরুল বলেন- মানুষকে বোকা বানানো আর প্রতারণার বাজেট এটি।এই বাজেট বিশ্লেষণ করে আমরা যুগপৎ বিস্মিত, ক্ষুব্ধ এবং হতাশ হয়েছি। অতীত অভিজ্ঞতার আলোকে আমরা বলেতে পারি এই বাজেট বাস্তবায়নযোগ্য নয়। কেবলমাত্র অলীক স্বপ্ন-কল্পনাই এই প্রস্তাবিত বাজেটের ভিত্তি।’
ফখরুল আরো বলেন- ‘অর্থমন্ত্রী তার বাজেট ডকুমেন্ট এর শিরোনামের সঙ্গে দুটি শ্লোগান ব্যবহার করেছেন। শ্লোগান দুটি হলো ‘উন্নয়নের মহাসড়কে বাংলাদেশঃ সময় এখন আমাদের’। কিন্তু এই ‘উন্নয়নের মহাসড়ক’ খানাখন্দকে ভরা। এর উপর দিয়ে চলতে গেলে পদে পদে দুর্ঘটনার আশংকা।’
ফখরুল বলেন- ১ লক্ষ ১২ হাজার ২ শত ৭৫ কোটি টাকার ঘাটতি দেখিয়ে যে বিরাট আকারের বাজেট, এই বাজেটের অর্থ কি? এটা নিছক বিরাট-অংকের-বাজেট প্রচারণার ধাপ্পাবাজি ছাড়া আর কিছুই নয়।
ফখরুল আরো বলেন- ইতোমধ্যে বাজারে চালের দাম, বিশেষ করে মোটা চালের দাম অনেক বৃদ্ধি পেয়েছে। এই বৃদ্ধি কেজি প্রতি ১০ টাকার কম নয়। অথচ এই সরকারের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ছিল ১০ টাকা কেজিতে চাল নিশ্চিত করা। কিন্তু প্রতি কেজি মোটা চালের দাম ৪৮ টাকা। বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি দামে চাল বিক্রি হচ্ছে বাংলাদেশে। চালের দাম বেড়ে যাওয়ায় প্রায় ২ কোটি নিম্নবিত্ত পরিবারের খাদ্য নিরাপত্তা মারাত্মক হুমকিতে পড়েছে। কয়েক বছর ধরে সরকার চাল ও অন্যান্য খাদ্য বিষয়ে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ গ্রহণে ব্যর্থ হওয়ায় আজ চালের দাম জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে গিয়ে তাদের জীবনে নাভিশ্বাস উঠেছে।’
বিএনপি মহাসচিব দাবি করেন- জনগণের প্রতিনিধিত্বহীন পার্লামেন্টে যেখানে কোন জবাবদিহিতা নেই, সেই পার্লামেন্টে এই বাজেট পেশ করা হয়েছে। এখানে সরকারের দায় কোথায়? জনগণের কাছে সরকারের কোন দায়বদ্ধতা নেই বলেই এই বঞ্চনার বাজেট জনগণের কাছে গ্রহণযোগ্য নয়।
এই সংবাদটি পড়া হয়েছে ৪৬৩ বার
সর্বশেষ খবর
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর