শিরোনামঃ-

» সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ আবার চালু

প্রকাশিত: ১১. জুন. ২০১৭ | রবিবার


Manual5 Ad Code

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ মৌলভীবাজারের লাউয়াছড়া বনে ভেঙে পড়া একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে ট্রেন লাইনচ্যুত হওয়ার ১০ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ আবার চালু হয়েছে।

Manual6 Ad Code

দুটি উদ্ধারকারী ট্রেন এসে গাছ কেটে লাইনচ্যুত বগি উদ্ধারের পর রোববার (১১ জুন) সকাল সাড়ে ৮টা থেকে ওই পথে আবার ট্রেন চলাচল শুরু হয় বলে সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক আবদুর রাজ্জাক জানান।

Manual4 Ad Code

শ্রীমঙ্গলের সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান বলেন- লাউয়াছড়া বনের রেস্ট হাউজের কাছে বিশাল আকৃতির একটি ডুমুর গাছ রাত সাড়ে ১০টার দিকে ঝড়ো বাতাসে ভেঙে পড়ে।

রাতে আখাউড়া থেকে ছেড়ে আসা ডেমু ট্রেনটি লাইনে পড়ে থাকা ওই গাছের সঙ্গে ধাক্কা খায় এবং ইঞ্জিন ও একটি বগি লাইন থেকে বেরিয়ে যায়।

শ্রীমঙ্গলের স্টেশন মাস্টার ফয়জুর রহমান জানান- তাতে লাইন বন্ধ হয়ে গেলে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস, ঢাকাগামী উপবন এক্সপ্রেস এবং লোকাল ট্রেন সুরমা মেইল ও জালালাবাদ এক্সপ্রেস শ্রীমঙ্গলসহ আশপাশের বিভিন্ন স্টেশনে আটকা পড়ে।

Manual4 Ad Code

উদ্ধারকারী দলের কর্মকর্তা দুলাল চন্দ্র দাশ জানান- রাত ১টার দিকে কুলাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন এসে গাছ কাটা শুরু করে। পরে আখাউড়া থেকে আরও একটি রিলিফ ট্রেন এলে ট্রেনের নিচ থেকে গাছ সরিয়ে সকালে লাইন আবার চলাচলের উপযোগী করা হয় বলে।

শ্রীমঙ্গলের স্টেশন মাস্টার ফয়জুর রহমান জানান- সারারাত যাত্রী নিয়ে আটকে থাকা উদয়ন এক্সপ্রেস সকাল সাড়ে ৮টার দিকে লাউয়াছড়ার ওই পথ দিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬৩৮ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30