শিরোনামঃ-

» মদিনা মার্কেট মসজিদ কমিটির উন্নয়ন সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১০. জুন. ২০১৭ | শনিবার


Manual5 Ad Code

স্টাফ রিপোর্টারঃ মদিনা মার্কেট জামে মসজিদের সার্বিক উন্নয়ন সম্পর্কে মসজিদ কমিটি বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতি ও স্থানীয় মুসল্লিদের নিয়ে এক উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ জুন) বাদ যোহর মসজিদ প্রাঙ্গনে আয়োজিত সভায় মসজিদের সার্বিক উন্নয়ন নিয়ে মসজিদের মুতাওয়াল্লী খলিলুর রহমান ও কমিটির নেতৃবৃন্দ ব্যাপক আলোচনা করেন।

Manual4 Ad Code

এসময় মুতাওয়াল্লী খলিলুর রহমান মসজিদের ১৭ সদস্য কমিটি সহ মুসল্লিদের অবগত করেন ঈদের পরবর্তী ৭ জুলাই শুক্রবার বাদ জুমআ সবাইকে নিয়ে সভা করে মসজিদ উন্নয়নে বর্তমান কমিটিকে নবায়ন করে উন্নয়ন কাজ হাতে নিবেন।

Manual1 Ad Code

তাৎক্ষণিকভাবে গঠিত ১৭ সদস্যের মসজিদ উন্নয়ন কমিটিতে স্থান পেয়েছেন সিটি করপোরেশনের কাউন্সিলর হাজী মখলিছুর রহমান কামরান, মো. আমির হোসেন, হাজী ইন্তাজ আলী, হাজী মো. শফিক মিয়া, হাজী শফিক উদ্দিন, মো. কলাই মিয়া, মো. আব্দুল বারি হাজী মো. ইসাউর মিয়া, বাবুল মিয়া, হাজী আজিজুর রহমান, মো. সৈয়দ নুর, মো. আব্দুল মুমিন, অ্যাডভোকেট মো. আব্দুল মুকিত জাহাঙ্গির, মো. খলিলুর রহমান, মো. আব্দুল মন্নান, সৈয়দ আব্দুল কাহার, মো. সিরাজুল ইসলাম।

Manual6 Ad Code

সভায় বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আমির হোসেন মসজিদের উন্নয়নকাজের জন্য সমিতির পক্ষ থেকে ৫ লাখ টাকা দেয়ার ঘোষণা করেন। বিশিষ্ট মুরব্বি সিরাজ আহমদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশনের ৮নং ওয়ার্ড কাউন্সিলর ইলিয়াছুর রহমান ইলিয়াস। এসময় মুরুব্বী ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

উল্লেখ্য, মদিনা মার্কেট মসজিদের সংস্কারের জন্য ব্যবসায়ী সমিতি ও কাউন্সিলর মখলেছুর রহমান কামরানের অনুরোধে সিটি মেয়র আরিফুল হক চৌধুরী সম্প্রতি মসজিদ ও বাজার পরিদর্শন করেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৩১ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30